TRENDING:

প্রতি বছর গ্রীষ্মে জলজ্যান্ত হোটেল পরিণত হয় নদীতে! জানুন বিশদে

Last Updated:

প্রতি বছর শীত শেষ হতে না হতেই, হোটেল গলে পরিণত হয় নদীতে। সুইডেনে রয়েছে এমনই এক হোটেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুইডেন: এ যেন ঠিক 'হজবরল'-এর ছিল রুমাল, হয়ে গেল একটা বিড়াল। শীত গিয়ে গ্রীষ্ম এলেই নাকি জলজ্যান্ত একটা হোটেল হয়ে যায় নদী। এমন অদ্ভুত ব্যাপার কেউ কখনও শুনেছে! তবে এমনটাই ঘটে। প্রতি বছর শীত শেষ হতে না হতেই, হোটেল গলে পরিণত হয় নদীতে। সুইডেনে রয়েছে এমনই এক হোটেল। অসাধারণ সুন্দর দেশ সুইডেন এসে অসংখ্য দ্বীপ, হ্রদ, পাহাড় এবং জঙ্গলে পূর্ণ প্রকৃতির সঙ্গে সঙ্গে, পর্যটকেরা উপভোগ করতে পারবেন এই হোটেলের বিশেষত্ব। এই বিশেষ হোটেল তৈরি করা হয়েছে বরফ দিয়ে।
advertisement

শুধু হোটেলের বাইরে নয়, ভিতরে দেওয়াল থেকে শুরু করে আসবাব, সব কিছুই তৈরি বরফ দিয়ে। এমনকি রয়েছে বরফের রেস্তোরাঁ পর্যন্ত। প্রতি বছর শীতে পর্যটকদের জন্য বানানো হয় এই হোটেল। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে এটি। এর পরই জল হয়ে যায় গলে। এই বরফ অথবা জলের উৎস কিন্তু টর্ন নদী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

২০১৬ সাল থেকে, এই হোটেলের কিছু কিছু অংশ স্থায়ী হিসেবে রাখা হয়েছে, সোলার চালিত কুলিং টেকনোলজি ব্যবহার করে। গোটা বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই হোটেল। তবে হোটেলটি কিন্তু সদ্য তৈরি নয়। তৈরি হয়েছে সেই ১৯৯২ সালে। একটি লিভিং ওশিয়ন স্যুটও রয়েছে হোটেলের ভিতর। এই স্যুটটি তৈরি করেছেন ইংল্যান্ডের একজন ডিজাইনার, জনাথন গ্রিন। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এসে থাকেন সুইডেনের এই বিখ্যাত হোটেলে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রতি বছর গ্রীষ্মে জলজ্যান্ত হোটেল পরিণত হয় নদীতে! জানুন বিশদে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল