TRENDING:

জলের নীচে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫,০০০ কেজির বোমা! দেখুন ভয়াবহ ভিডিও

Last Updated:

বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছিল । কিন্তু তার আগেই ফেটে গেল সেটি । ভয়ঙ্কর সেই বিস্ফোরণে জল উঠল কয়েক তলা সমান উঁচুতে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পোল্যান্ড: জলের নীচে পড়ে ছিল বিশালাকার বোমাটি । সেটা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছিল । কিন্তু তার আগেই ফেটে গেল সেটি । ভয়ঙ্কর সেই বিস্ফোরণে জল উঠল কয়েক তলা সমান উঁচুতে ।
advertisement

ঘটনাটি ঘটেছে উত্তর পোল্যান্ডে । বাল্টিক সাগরের কাছে একটি খাঁড়ির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাখা ছিল ৫ হাজার কেজি ওজনের ওই বোমাটি । ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়ে ওই বোমাটি ফেলে রয়্যাল এয়ারফোর্স।

জানা গিয়েছে, বোমাটি লম্বায় ছিল ৬ মিটারের মতো এবং ভিতরে ছিল ২.৪ টন টিএনটি । পোল্যান্ডের সিনোজেসির খাঁড়িতে ড্রেজিং করার সময় বোমাটির সন্ধান পাওয়া যায় । দেখা যায়, সেটি আজও সক্রিয় রয়েছে । তাই ওই বোমাটি নিষ্ক্রিয় করার তোড়জোড় শুরু হয় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

প্রথমে নৌসেনা বোমাটির বিস্ফোরণ ঘটানোর কথা ভেবেছিল । কিন্তু বোমাটি যে স্থানে পড়েছিল, তার কাছেই রয়েছে একটি ব্রিজ । তাই পরে ওই পরিকল্পনা বাতিল করে বোমাটিকে না ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয় । সমস্ত আঁটঘাট বেঁধেই এ কাজে নেমেছিল সেনা । এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় । কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি । নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়ঙ্করভাবে ফেটে যায় সেটি । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
জলের নীচে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫,০০০ কেজির বোমা! দেখুন ভয়াবহ ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল