TRENDING:

আরও ২৪৪টি পর্নসাইট বন্ধ করে দিল সরকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: আর মাত্র একটাদিন ৷ এর মধ্যেই বন্ধ হতে চলেছে আরও ২৪৪টি পর্নসাইট ৷ এখানেই সেই নয়, আরও কঠোর হওয়ার হুশিয়ারি দিয়েছে সরকার ৷
advertisement

বুধবার থেকেই বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্টেটাসে ২৪৪টি পর্নসাইট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি লিখেছেন, ‘‘২৪৪‌টি পর্ন সাইট বন্ধ ক‌রে‌ছি। অ‌ভিযান চলছে। চলবে।’’

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, অশ্লীল কনটেন্ট ভরা এ সব ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অশ্লীল কনটেন্ট জন্য কার্যক্রম চলমান থাকবে।এ ছাড়া ওয়েবসাইট বন্ধের পাশাপাশি আরও কঠোর অবস্থানে যাবে সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লাইট-ক্যামেরা-অ্যাকশন অতীত! মেমারী বাজারে মাছ বিক্রি করছেন অভিনেতা দীপঙ্কর, কেন জানেন?
আরও দেখুন

তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার জানান, যে সব পর্ন সাইট আছে তা আমরা খুঁজে পাচ্ছি। এ সব সাইট যদি আবার চালু হয় তবে আমরা ফের বন্ধ করে দেব।এটি আমাদের দৈনিক কাজ। এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পর্নযুক্ত কোনও সাইট যে বাংলাদেশে দেখা না যায় সে জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে ২০১৬ সালে পাঁচশরও বেশি পর্নসাইট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আরও ২৪৪টি পর্নসাইট বন্ধ করে দিল সরকার