TRENDING:

মোদির প্রশংসা করে ট্রাম্পের দাবি ভারত-পাক দ্বন্দ্বের সময় ধ্বংস হয়েছিল ১১টি অত্যাধুনিক জেট!

Last Updated:

গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভারত-পাক দ্বন্দ্বের সময় মোট ১১টি অত্যাধুনিক দামি জেট গুলি করে নামানো হয় বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই দাবির পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'বড় মাপের মানুষ' বলে অভিহিত করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভারত-পাক দ্বন্দ্বের সময় মোট ১১টি অত্যাধুনিক দামি জেট গুলি করে নামানো হয় বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই দাবির পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় মাপের মানুষ’ বলে অভিহিত করেন।
কী দাবি করলেন ট্রাম্প
কী দাবি করলেন ট্রাম্প
advertisement

এইদিন, মার্কিন প্রেসিডেন্ট ফের একবার দাবি করেন, তাঁর হস্তক্ষেপেই দুই দেশের মধ্যে এক বড় যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। যদিও, তাঁর এই দাবি আগেও নস্যাৎ করেছিল নয়াদিল্লি।

এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, “ওই সময় যুদ্ধ পরিস্থিতি ক্রমেই বাড়ছিল। বহু বিমান গুলি করে নামানো হচ্ছিল এবং সেই সময়ে দুই পক্ষ থেকেই ফোন পেয়েছিলাম। দুই পক্ষকেই আমি অল্প বিস্তর চিনতাম। যদিও প্রধানমন্ত্রী মোদিকে আমি ভাল করে চিনি।”

advertisement

এই বিষয়ে ট্রাম্প আরও জানান, দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধ থেকে দূরে রাখেন তিনিই। সেখানে অর্থনৈতিক চাপ বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে জানান তিনি।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি তাঁদের ফোন করি এবং বলি যে যদি আপনারা আমার কথা না শোনেন তাহলে আমি আপনাদের সঙ্গে কোনও বাণিজ্যিক সমঝোতা করব না।”

advertisement

তিনি আরও বলেন, “আমার তাঁদেরকে আরও জানাই যদি তাঁরা এরপরেও যুদ্ধ করতে থাকে তবে আমরা তাঁদের উপর ২০০% কর চাপিয়ে দেব।”

ট্রাম্পের মতে এতেই কাজ হয়।

তিনি আরও দাবি করেন, ওই সময় দু’পক্ষের মধ্যেই দ্বন্দ্ব জোরালো হয়ে উঠেছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, “অত্যন্ত ব্যয়বহুল বেশ কিছু জেট বিমান গুলি করে নামিয়ে ফেলা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের অগ্নিকাণ্ড পুরুলিয়ায়, রঘুনাথপুরে দাউদাউ আগুন, পুড়ে ছাই পরপর ৮ দোকান
আরও দেখুন

প্রসঙ্গত, গত বছর মে মাসে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে প্রিসিশন স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। আর এরপরেই ভারত-পাক দ্বন্দ্ব চরমে পৌঁছায়।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মোদির প্রশংসা করে ট্রাম্পের দাবি ভারত-পাক দ্বন্দ্বের সময় ধ্বংস হয়েছিল ১১টি অত্যাধুনিক জেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল