ভারতীয় কর্মকর্তাদের মতে, মেডিক্যাল ভিসা এবং ডাবল-এন্ট্রি পারমিট দেওয়া হচ্ছিলই। হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অশান্তির কারণে মেডিক্যাল এবং ডবল-এন্ট্রি ছাড়া আর সব ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। সিলেটে ভারতের কনস্যুলার অনিরুদ্ধ দাস জানান, দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ ও স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পর্যটক-সহ সব ধরনের ভিসা পুনরায় চালু করা হবে। পর্যটক ভিসা-সহ অন্যান্য বিভাগও খুব শিগগিরই ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশে সমস্ত ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা ভিসা প্রদানকারী কেন্দ্র বন্ধ করে দেয় ভারত। পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিষেবা চালু হলেও সব ধরনের ভিসা দেওয়া হচ্ছিল না। কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আগে ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে ওঠে। পরবর্তীতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। বাংলাদেশে বিক্ষোভ এবং ভারতবিরোধী মনোভাবসম্পন্ন প্রতিবাদের ঘটনাও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তোলে।
