TRENDING:

Hooghly: ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ

Last Updated:

ডেঙ্গু রুখবে এবার গাপ্পি মাছে। লড়াই করবে তারা মশার লাভার সঙ্গে। এই ছোট ছোট মাছগুলি মশার লার্ভা কে খেয়ে পরিবেশকে ডেঙ্গু মুক্ত করবে। ডেঙ্গু দমনে তৎপর রাজ্য ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : ডেঙ্গু রুখবে এবার গাপ্পি মাছে। লড়াই করবে তারা মশার লাভার সঙ্গে। এই ছোট ছোট মাছগুলি মশার লার্ভা কে খেয়ে পরিবেশকে ডেঙ্গু মুক্ত করবে। ডেঙ্গু দমনে তৎপর রাজ্য । প্রতিদিন প্রশাসনের বহু সাফাই কর্মী পরিবেশকে ডেঙ্গু মুক্ত রাখতে লড়াই করে চলেছে। এবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে গাপ্পি মাছ। প্রতিবছর দেশ জুড়ে প্রায় দুই লক্ষ মানুষ আক্রান্ত হন মশা বাহিত রোগ ডেঙ্গুতে। তার মধ্যে রাজ্যেই প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত হন ডেঙ্গুতে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরে ৮৬৬৪ জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে মৃত্যু হয় ৭ জনের। ডেঙ্গু দমনে অনেকদিন থেকেই তৎপর প্রশাসন।
advertisement

একাধিক পর্যায়ের সাফাই কর্মী দিয়ে এলাকায় এলাকায় সাফাই অভিযান চালানো হচ্ছে। কিন্তু এমন কিছু জায়গা থাকে যেগুলো নীচু এবং জলা জমি সেখানে ঠিকভাবে সাফাই করা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্ত জায়গায় যাতে মশার লার্ভা না জন্মায় তার জন্যই ছাড়া হয় গাপ্পি মাছ।

আরও পড়ুনঃ নতুন রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে রওনা দিল আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদল

advertisement

গাপ্পি মাছ তার জীবন চক্রে মশার যে লার্ভা গুলি জন্মায় সেগুলিকে খেয়ে বেঁচে থাকে। যার ফলে যে জায়গাগুলিতে মানুষের পক্ষে গিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সে জায়গাগুলিতে সেই কাজ করবেই গাপ্পি মাছ। তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছাড়া হল ৩৫ হাজার গাপ্পি মাছ।

View More

আরও পড়ুনঃ বিশাল সুখবর! হিন্দমোটরেই তৈরি হবে অত্যাধুনিক রেলের নতুন কোচ

advertisement

বড় বড় ড্রেন পুকুর জলাশয় গুলিতে এই মাছ ছাড়া হয়েছে। বর্ষার মরসুমেই কাজ কে অগ্রগতি দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। কিছু জলাশয়ে আবর্জনা থাকে সেই জায়গাগুলোর মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার করে গাপ্পি মাছ ছাড়া হয়েছে।

 

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল