TRENDING:

‘যোগব্যায়াম করুন’, করোনা আক্রান্ত নায়িকাকে ভিডিও কলে টিপস দিলেন রামদেব !

Last Updated:

মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড প্রযোজক করিম মোরানির কন্যা ও অভিনেত্রী জোয়া মোরানি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড প্রযোজক করিম মোরানির কন্যা ও অভিনেত্রী জোয়া মোরানি৷ আপাতত, করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তিনি ৷ তবে বাড়িতে ফিরেও ফিট হওয়ার জন্য রোজ লড়ে যাচ্ছেন ৷
advertisement

করোনা মুক্ত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অভিনেত্রী জোয়া জানিয়েছেন, তাঁর এই ফিট হওয়ার পিছনে যোগ ব্যায়াম দারুণ কাজ করেছে ৷ নিয়মিত যোগার ফলেই তিনি দ্রুত আরোগ্য লাভ করেছে ৷ আর তাই তো গোটা দুনিয়াকে এই যোগার ভালো দিক দেখানোর জন্যই নায়িকা জুটি বাঁধলেন যোগা গুরু বাবা রামদেবের সঙ্গে ৷

advertisement

কাণ্ডটা হল, করোনা আক্রান্ত বিশ্বের কাছে যোগ ব্যায়ামের মহিমাকে তুলে ধরার বিশেষ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাবা রামদেব ৷ আর তাই তো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বৃহস্পতিবার লাইভ যোগা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ আর সেই অনুষ্ঠানেই নায়িকা জোয়ার সঙ্গে সুস্থ থাকার টিপস ভাগ করে নেবেন রামদেব ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

গত কয়েক সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জোয়া মোরানি ৷ করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর বোন শাজা ও তাঁর পিতা করিম মোরানিও ৷ জোয়া ও শাজা হাসপাতাল থেকে ছাড়া পেলেও, এখনও হাসপাতালে চিকিৎসা চলছে করিম মোরানির ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘যোগব্যায়াম করুন’, করোনা আক্রান্ত নায়িকাকে ভিডিও কলে টিপস দিলেন রামদেব !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল