TRENDING:

শ্যুটিংয়ের মাঝেই সলমনকে টাটা বললেন ঝু ঝু !

Last Updated:

পরিচালক কবীর খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’-এর শ্যুটিং শুরু হওয়ার প্রথম দিন থেকেই কৌতুহল তুঙ্গে ৷ খবরে এসেছে সলমনকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পরিচালক কবীর খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’-এর শ্যুটিং শুরু হওয়ার প্রথম দিন থেকেই কৌতুহল তুঙ্গে ৷ খবরে এসেছে সলমনকে নাকি একেবারেই দেখা যাবে নতুন ভূমিকায়৷ তার ওপর এই ছবি নিয়ে উৎসাহের আরেকটা কারণ হল, হংকংয়ের অভিনেত্রী ঝু ঝু রয়েছেন এই ছবিতে রয়েছেন সলমনের বিপরীতে ৷
advertisement

সম্প্রতি এক ইংরেজি দৈনিকে প্রকাশ হওয়া খবর অনুযায়ী, লাদাখে বেশ কিছু মাস ধরে চলছিল ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ৷ তবে শ্যুটিং শেষ না হতেই পরিচালক কবীর খান ও সলমনকে ছেড়ে হংকংয়ে ফিরে গেলেন ঝু ঝু ! তা হঠাৎ এমন কেন করলেন এই অভিনেত্রী !

এক ইংরেজি ওয়েবসাইটের খবর অনুযায়ী, হংকংয়ের এক ছবি ‘বাটার ল্যাম্প’-এর শ্যুটিংয়ের জন্যই ফিরে গিয়েছেন ঝু ঝু ৷ শোনা গিয়েছে, সেপ্টেম্বরের শেষে ফের লাদাখে ফিরে সলমনের সঙ্গে ঝু ঝু-র শ্যুটিং করার কথা ৷

advertisement

‘টিউবলাইট’ ছবিটি আসলে ইন্দো-চীন যুদ্ধের ওপর নির্ভর করে দুই ভাইয়ের গল্প বলবে ৷ ছবিতে রয়েছেন সলমন ও সোহেল ৷ আর হংকংয়ের অভিনেত্রী ঝু ঝু, ছবিতে অভিনয় করতে চলেছেন সলমনের প্রেমিকা হিসেবে ৷

চাইনিজ ছবির দুনিয়ায় অভিনেত্রী ঝু ঝু খুবই নামকরা ৷ এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে জনপ্রিয় তিনি ৷ সেই ঝু ঝু-ই এবার বলিউডের ছবিতে ৷ তাও আবার সলমনের নায়িকা হয়ে ৷

advertisement

লাদাকের পাহাড়ে এখন ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সলমন ও ঝু ঝু ৷ নায়িকা ঝু ঝু ট্যুইট করে জানিয়েছেন, ‘লাদাকে শ্যুটিং করছি ৷ সঙ্গে সলমন খান ৷ দারুণ লাগছে ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

টিউব লাইট ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের ওপর নির্ভর করে ৷ যার সঙ্গে মিশে গিয়েছে প্রেমের গল্প ৷ ‘টিউবলাইট’ ছবিতে একেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিংয়ের মাঝেই সলমনকে টাটা বললেন ঝু ঝু !