লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন এবং এটিকে তাঁর “শেষ ড্রাইভ” হিসাবে বর্ণনা করেছিলেন। দুর্ঘটনার আগে তিনি ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর, তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ইনস্টাগ্রাম ইউজার দীপক কাঠুরিয়ার শেয়ার করা একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে ডোভাল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং রেকর্ডিং করা ব্যক্তি তাঁর হাত ধরে তাঁকে হাসতে বলছেন। ডোভালকে জবাবে কিছুক্ষণ হাসতে দেখা যাচ্ছে।
advertisement
দুর্ঘটনার পর হাসপাতাল থেকে এই ফুটেজটি ইউটিউবারের প্রথম দৃশ্য বলে মনে করা হচ্ছে এবং এটি দ্রুত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। অনলাইনে প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সানি আর্য, যিনি তেহেলকা নামেও পরিচিত, হাসপাতালে দোভালকে দেখতে যাচ্ছেন।
দুর্ঘটনার আগের লাইভস্ট্রিমে, গাড়ি চালানোর সময় বেশ কয়েকটি আবেগঘন বক্তব্য রেখেছিলেন এই ইউটিউবার। জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ১৭-এর প্রতিযোগী অনুরাগ ডোভাল, যিনি তাঁর ভক্তদের কাছে UK07 রাইডার নামে পরিচিত, তাঁর লক্ষ লক্ষ অনুরাগীকে হতবাক করে আত্মহত্যার চেষ্টা করেন। ইউটিউবে আপলোড করা একটি আবেগঘন ভিডিওতে, অনুরাগকে কাঁদতে কাঁদতে দাবি করতে দেখা গিয়েছে যে তাঁর পরিবার তাঁকে মানসিকভাবে নির্যাতন করছে। তিনি ভিডিওটিকে তাঁর “শেষ ভ্লগ” বলে অভিহিত করেন এবং ইউটিউব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য তাঁর বাবা-মা, ভাই কালাম এবং শ্রেয়াকে দায়ী করেছেন।
অনুরাগ ডোভাল, যিনি তাঁর ভিডিওর মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, তিনি এখন নিজেই হতাশায় ভুগছেন। প্রায় দু’ঘণ্টার ব্লগে তিনি তাঁর পুরো জীবনের যন্ত্রণা ভাগ করে নিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে ১৪ বছর বয়সে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। এর পরে, পড়াশোনার চাপ এবং পারিবারিক টানাপোড়েন বেড়ে যায়। তিনি টিউশন পড়ানোর মাধ্যমে তাঁর স্বপ্ন পূরণের চেষ্টা করেছিলেন, সর্বদা তাঁর নিজের চেয়ে তাঁর বাবা-মায়ের সুখকে বেশি গুরুত্ব দিতেন।
