TRENDING:

বনশালির কাছে ১২ কোটি চাইলেন দীপিকা !

Last Updated:

একের পর হিট ৷ দীপিকা পাড়ুকোন তো এখন বলিউডের চোখের মণি ৷ যে ছবিতেই অভিনয় করছেন,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একের পর হিট ৷ দীপিকা পাড়ুকোন তো এখন বলিউডের চোখের মণি ৷ যে ছবিতেই অভিনয় করছেন, সেই ছবিই বক্স অফিসে ঝড় তুলছে ৷ আর এরকম অবস্থায় দীপিকা যদি পারিশ্রমিক বাড়িয়ে দেন, তাহলে ক্ষতি কি?
advertisement

কাণ্ডটা ঘটল সম্প্রতিই ৷ সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবি শুধু বক্স অফিসে ঝড় তুলেই থেমে থাকেনি ৷ নানা দেশি বিদেশি ফিল্মি পুরস্কারে বাজিমাত করেছিল এই ছবি ৷ সঙ্গে দীপিকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সব্বাই ! তারপর থেকেই দীপিকা যেন একটু সচেতন হয়ে উঠল পারিশ্রমিক নিয়ে ৷

‘তন্নু ওয়েডস মন্নু’ ও ‘ক্যুইন’ ছবি হিট হওয়ার পর কঙ্গনা রানাওয়াতও পারিশ্রমিক বাড়িয়ে করেছিলেন ১১ কোটি ৷ তবে দীপিকা, কঙ্গনার থেকে এক কাঠি উপরে ৷ সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’র জন্য দীপিকা সঞ্জয়ের থেকে চেয়ে বসলেন ১২ কোটি টাকা !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে
আরও দেখুন

বনশালির ‘পদ্মাবতী’ ছবি তৈরি হওয়ার আগেই নানা কারণে খবরে ৷ শোনা গিয়েছে, দীপিকার পারিশ্রমিক নিয়ে নাকি ক্ষোভ প্রকাশ করেছেন বনশালি ৷ গুঞ্জনে রয়েছে, বনশালি নাকি নতুন করেও ভাবতে পারেন ছবির কাস্ট !

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বনশালির কাছে ১২ কোটি চাইলেন দীপিকা !