অন্য জন সুস্মিতা সেন (Sushmita Sen)। বয়সে জুহির থেকে অনেকটাই ছোট। এখনও বিয়ে করেননি। দুই কন্যা সন্তানকে দত্তক নিয়ে, সুখি মা তিনি। মিস ইউনিভার্স থেকে বলিউডের জার্নি। সুস্মিতার ঝুলিতেও একের পর এক সুপারহিট ছবি রয়েছে। ৯০-এর দশকের শেষের দিকে ছবি করা শুরু করেন তিনি। তারপর একের পর এক হিট। সুস্মিতার আভিজাত্য অন্য মাত্রা এনেছেন। বেশ কয়েক বছর কাজ থেকে দূরে থাকার পর, সুস্মিতাকে দেখা যায় ওয়েব সিরিজে কাজ করতে। 'আরিয়া'য় একেবারে অন্যভাবে ধরা দিয়েছেন তিনি।
advertisement
সুস্মিতা প্রথম থেকেই ভক্ত জুহির। কিন্তু তিনি জানতেন না জুহি যে ভালো গানও করেন। তিনি কেন অনেকেই জানেন না জুহির এই প্রতিভার কথা। একটি অ্যাওয়ার্ড ফাংশনে গান গেয়ে সকলকে চমকে দেন জুহি। শাহরুখ খান অভিনীত ছবি, 'কাল হো না হো'র গান গেয়ে সকলকে চমকে দেন জুহি। দর্শকাসনে বসে জুহিকে গান গাইতে দেখে চমকে যান সুস্মিতা সেন। তাঁর চোখে মুখে ধরা পড়ে বিস্ময়। অবাক হয়ে পাশের মানুষকে প্রশ্ন করেন, জুহি গাইতে পারেন? তারপরেই জোরে হাততালি দিতে শুরু করেন সুস্মিতা। একাই তালি দিয়ে মাতিয়ে দেন। এই ভিডিও বেশ পুরোনো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এই ভিডিও (viral video) । যা দেখে মানুষ জুহির গানের প্রশংসা তো করছেনই, সেই সঙ্গে সুস্মিতার বড় মনের প্রশংসায় মেতে উঠেছেন নেট নাগরিকরা।
