এক সময়ে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী(Tanushree Dutta)। বেশ কয়েক বছর আগে মিটু আন্দোলনের সময়ে বিবেকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তিনি দাবি করেছিলেন, চকোলেট ছবির শ্যুটিং এর সময়ে তাঁর যৌন হেনস্থা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। ঘটনাটি ২০০৫ সালের।
সেই ঘটনাই পরে প্রকাশ্যে আনেন তনুশ্রী। তিনি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, বিবেক অগ্নিহোত্রী নাকি একটি দৃশ্যে অভিনয়ের সময়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন। সেই সময়ে ওই পরিস্থিতি থেকে তাঁকে বাঁচিয়েছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। দাবি তনুশ্রীর। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন বিবেক।
advertisement
আরও পড়ুন- দ্য কাশ্মীর ফাইলস-এর বিপুল জনপ্রিয়তাই কাল! বন্ধ করুন 'এই অপরাধ', বলছেন পরিচালক নিজেই
সেই খবরটিই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর (The Kashmir Files) এই বিপুল জনপ্রিয়তার মধ্যে ফের উঠে আসছে। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে সেই খবর। প্রসঙ্গত, গত ১১ মার্চ এই ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করার ঘটনা নিয়ে তৈরি এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিছুন চক্রবর্তী, পল্লবী যোশী সহ আরও অনেকে। ছবিটি বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই বক্স অফিস সংগ্রহ ১০০ কোটি ছাড়িয়ে ফেলেছে এই ছবি। আগামী সপ্তাহান্তের মধ্যে ছবির বক্স অফিস সংগ্রহ ১৫০ কোটি টাকা হতে চলেছে বলে জানা যাচ্ছে।
