TRENDING:

Vicky Kaushal on International Women’s Day: শাশুড়ি বীণার কোলে ক্যাটরিনা, আন্তর্জাতিক নারী দিবসে আবেগঘন পোস্ট ভিকি কৌশলের

Last Updated:

Vicky Kaushal on International Women’s Day: জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বি টাউনের চর্চিত জুটিদের মধ্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ এখন অন্যতম (Vicky Kaushal and Katrina Kaif) ৷ কয়েক মাস আগেই তাঁদের তারকাখচিত জমকালো বিয়ে ছিল আলোচনার কেন্দ্রে৷ এর পরও সামাজিক মাধ্যমে, কর্তা-গিন্নি দু’জনেই একে অন্যের প্রতি ভালবাসা ব্যক্ত করে গিয়েছেন৷ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) স্বভাবতই ভিকির প্রোফাইল আলো করে থাকলেন ক্যাটরিনা৷ অবশ্য তিনি একা নন৷ সঙ্গে আছেন তাঁর শাশুড়ি তথা ভিকির মা বীণা কৌশলও৷ জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷
জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন ভিকি
জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন ভিকি
advertisement

ভিকির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর মায়ের কোলে বসে আছেন ক্যাটরিনা৷ পুত্রবধূকে সস্নেহে জড়িয়ে ধরে আছেন বীণা৷ ছবিটি শেয়ার করে ভিকি লিখেছেন ‘আমার শক্তি, আমার পৃথিবী’৷ সঙ্গে লাল রঙের হৃদয় ইমোজি৷ উজ্জ্বল লাল পোশাকে সজ্জিতা ক্যাটরিনা হাতে ধরে আছেন উপহার৷ তাঁর কাঁধে নিশ্চিন্তে মাথা রেখেছেন শাশুড়ি বীণা৷

আরও পড়ুন : সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল

advertisement

নারী দিবসে ভিকির শেয়ার করা এই ছবিতে বাহবা জানাতে ভোলেননি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা৷ ‘রাজি’-তে ভিকির সহ অভিনেত্রী অমৃতা খানভিলকর লিখেছেন, ‘কী সুন্দর’৷ জোয়া আখতারের মন্তব্য, ‘কী সুন্দর ছবি’৷ মিনি মাথুর লিখেছেন ‘খুব মিষ্টি ছবি’৷ ক্যাটরিনার বোন ইসাবেল অবশ্য শুধু হৃদয়ের ইমোজি দিয়েছেন৷

আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

advertisement

আরও পড়ুন : যুদ্ধক্ষেত্রে মাকে ফেলে শরণার্থী হয়ে দিদির সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের দিকে...

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

গত বছর ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি ও ক্যাটরিনা৷ রাজস্থানের সোয়াই মাধোপুরে রয়্যাল হোটেল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে তাঁরা গাঁটছড়া বাঁধেন৷ পরিজনদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা৷ বিয়েতে আমন্ত্রিত ছিলেন ভিকির ভাই সানি কৌশলের বান্ধবী বলে পরিচিত শর্বরী ওয়াঘ৷ তিনিও ভিকির পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal on International Women’s Day: শাশুড়ি বীণার কোলে ক্যাটরিনা, আন্তর্জাতিক নারী দিবসে আবেগঘন পোস্ট ভিকি কৌশলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল