তবে এবার একটু অন্য কারণে চর্চায় উঠে এলেন ভিকি। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তাঁর উপস্থিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। ভিডিওটিতে ভিকির আচরণ ও অভিব্যক্তি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
কী এমন ঘটেছে সেই অনুষ্ঠানে? কেনই বা হঠাৎ করে এই ভিডিও ঘিরে এত কৌতূহল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। রেডিটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মজার ছলে কিছু ‘স্ত্রীকে নিয়ে মসকরা’ করেন– যা কিন্তু সবার কাছে হাসির খোরাক না হয়ে উল্টে সমালোচনার ঝড় তোলে।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, ভিকি বর-এর বাবার সঙ্গে কথা বলছেন এবং মজার ছলে বরকে “How’s the josh?” বলতে বলেন। উপস্থিত অতিথিরা “High, sir!” বলে সাড়া দিতেই তিনি হালকা মেজাজে বলেন, “আমি একটা জিনিস লক্ষ্য করেছি– ব্যাচেলরদের জোশ সবসময়ই হাই থাকে। কিন্তু আমরা যারা বিবাহিত, আমাদের জোশ বছর বছর কমতে থাকে। তবে চিন্তার কিছু নেই, চার দিনের মধ্যে কিন্তু জোশ কমে যায় না।”
এই মন্তব্যটি অনেকের কাছেই নিছক রসিকতা মনে হলেও, নেটিজেনদের একটি বড় অংশ এতে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এমন মন্তব্য একজন জনপ্রিয় তারকার কাছ থেকে আশা করা যায় না। ফলে ভিডিওটি ঘিরে এখন তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। রেডিটে ভাইরাল হওয়া ওই ভিডিও সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই Vicky Kaushal-এর এই মন্তব্যকে “২০২৬ সালেও এমন misogynistic marriage jokes” বলে কটাক্ষ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “আমরা কি সত্যিই এখনও ২০২৬ সালে এমন misogynistic ‘ম্যারেজ’ জোকস শুনছি? এগুলো তো ২০১৬ সালের Comedy Nights with Kapil-এই রেখে আসা উচিত ছিল।” আরেকজন মন্তব্য করেন, “এই একই কথা যদি রণবীর কাপুর বলতেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় রিল, পডকাস্ট, এক্স, রেডিট আর ইনস্টাগ্রামে ঝড় উঠত– তাকে ‘সবচেয়ে খারাপ স্বামী’ বলা হতো।” কেউ কেউ আরও কড়া ভাষায় সমালোচনা করে লিখেছেন, “পুরুষেরা যখন প্রকাশ্যে তাঁদের বিবাহ নিয়ে মজা করে, সেটা মোটেও ভাল লাগে না। এতে পরোক্ষে তাঁদের স্ত্রীকে অপমান করা হয়, আর এটা মোটেও হাস্যকর নয়। অনেকেই বলে ‘জোক হিসেবে নাও’, কিন্তু না– এটা মজার নয়। বরং সম্পর্কের ভেতরের সমস্যার ইঙ্গিত দেয়।”
আরও পড়ুন: ‘এক ফোঁটা জায়গা দেব না’, প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
আরেকটি মন্তব্যে সরাসরি আক্রমণ করে বলা হয়েছে, “ভিকি একজন বাবা হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করছেন, আর এখন স্বামী হিসেবেও নিজেকে হাস্যকর করে তুলছেন– খুবই হতাশাজনক।” এই সমস্ত প্রতিক্রিয়ার ফলে বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত, এবং ভিকির এই মন্তব্য নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। তবে শুধু সমালোচনাই নয়, অনেক ভক্তই ভিকি কৌশলের এই মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এতদিন যাঁকে ‘পারফেক্ট হাজব্যান্ড’ হিসেবে দেখা হতো, তাঁর কাছ থেকে এমন মন্তব্য সত্যিই অপ্রত্যাশিত। এদিকে ব্যক্তিগত জীবনে ভিকি ও Katrina Kaif-এর প্রেমকাহিনি বরাবরই ছিল লাইমলাইটে। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০২১ সালে রাজস্থানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে সারেন এই জুটি।
পরবর্তীতে ২০২৫ সালে তাঁদের জীবনে আসে নতুন খুশির খবর– জন্ম নেয় তাঁদের পুত্র সন্তান, ভিহান। যদিও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছেলের মুখ প্রকাশ করেননি এই তারকা দম্পতি, যা নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল কম নয়। সব মিলিয়ে, একদিকে যেখানে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভালবাসা ও আগ্রহ রয়েছে, অন্যদিকে সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে এই জনপ্রিয় দম্পতিকে।
