ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জরী, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ, ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে, ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে। থাকবেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন শিল্পী ডোনা ও তাঁর টিম “দীক্ষা মঞ্জরী”। শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হবে, থাকছে দক্ষিণায়ন ইউকে-এর শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের বসন্তের গান। পরিচালনায় আনন্দ গুপ্ত।
advertisement
আরও পড়ুনশোলে-এর পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু এর ভূমিকায় সিধু-পটা জুটির উপস্থিতি
প্রায় ২০ বছর ধরে দোলের আগে এই বসন্ত উৎসব আয়োজিত হত শিল্পীর বাড়িতেই। গত কয়েক বছর ধরে কলকাতার জাদুঘরের সঙ্গে যৌথভাবে বসন্ত উৎসব পালন করা হয় এই হেরিটেজ স্পেসে। ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘এখন অনেক ছাত্রছাত্রী, বাড়িতে জায়গা হয় না। ভাল লাগে অনেক গুণী মানুষরা এই অনুষ্ঠানে সমবেত হন। বাড়ির অনুষ্ঠান বড় হতে হতে এই জায়গায় এসেছে। নাচ, গানের মাঝে আবির মাখা – ভালই লাগে। এখানে অনেক স্কুল থেকে পড়ুয়ারা ঘুরতে আসে। আগে একটা ওয়ার্কশপ করা হয়।এতে খুব খুশি হয়ে সবাই অংশগ্রহণ করেন।”
আনন্দ গুপ্ত বললেন, ” আমাদের সংস্থার সঙ্গে দীক্ষা মঞ্জরীর বেশ কিছু প্রোডাকশন এর আগে হলেও বসন্ত উৎসবে এই প্রথম আসা। আমার বেশ ভাল লাগছে, এক সঙ্গে এত নৃত্য শিল্পী, বিশেষ করে ডোনা গঙ্গোপাধ্যায়ের এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে।”
