শোলে-এর পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু এর ভূমিকায় সিধু-পটা জুটির উপস্থিতি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে , সেরাম গ্রুপ এর নিবেদনে প্রকাশ পেল "শোলে পঞ্চাশ" বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। শোলের দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর সিধু-পটা জুটি।
advertisement
advertisement
advertisement
advertisement
সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, " প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে দ্যা ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে। এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় রয়েছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি। ছবির সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টিকিট, রেকর্ড কভার, মেকিং এর সময়কার নানা মুহূর্ত, ছবি হলে চলার সময়ের লোকারণ্য হলের সামনের নানা দৃশ্য, পাউডার কেস, দেশলাই বাক্স, ছবির পোস্টার, বুকলেট, লবি কার্ড আরও অনেক কিছু। সব মিলিয়ে সংগ্রহ করার মতো এই ক্যালেন্ডার।"








