TRENDING:

যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে সোলাঙ্কি’কে! বিপদে পড়লেন অভিনেত্রী

Last Updated:

গর্ভবতী না হয়েও যিশু সেনগুপ্তের যমজ সন্তানের দেখভাল করতে হচ্ছে সোলাঙ্কি রায়কে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দু’জনেই ব্যস্ত নায়ক-নায়িকা । যিশু সেনগুপ্ত আর সোলাঙ্কি রায় । যিশু বহুদিন ধরেই ছোট পর্দা, বড় পর্দা, রিয়্যালিটি শোয়ে মুখ দেখাচ্ছেন । সোলাঙ্কিরও অনেক বছর হয়ে গেল ছোট পর্দায় । সম্প্রতি স্টার জলসায় ‘প্রথমা কাদম্বিনী’তে বিনি’র চরিত্রে অভিনয় করেছেন সোলাঙ্কি । কিন্তু হঠাৎএই দু’জন এক সুতোয় বাঁধা পড়লেন কী করে? কী সম্পর্ক তাঁদের মধ্যে? কেনই বা যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে চলেছেন সোলাঙ্কি? বিষয়টা নিশ্চয়ই ঠিক বোধগম্য হচ্ছে না । তা হলে একটু খোলসা করা যাক ।
advertisement

আসলে এ বার যিশু হবেন ‘সিঙ্গল ফাদার’ । দুই সন্তানকে বড় করে তুলবেন তিনি । তবে রিয়েল লাইফে নয়, গোটা ঘটনাটাই ঘটবে রিল লাইফে । সিনেমার পর্দায় যিশুকে এ বার দেখা যাবে ‘সিঙ্গল ফাদার’-এর ভূমিকায় । ‘সিঙ্গল মম’-এর ধারনা আমাদের সমাজে অনেকদিন ধরেই বিরাজ করছে । কিন্তু ‘সিঙ্গল ফাদার’ এখনও বেশ বিরলই বলা যায় ।

advertisement

বলিউডে এমন উদাহরণ রয়েছে বেশ কয়েকটা । যমজ পুত্র ও কন্যা সন্তানের বাবা করণ জোহর । জিতেন্দ্র পুত্র তুষার কপূরও আইভিএফ-এর মাধ্যমে বাবা হয়েছেন তিনি। সেই রাস্তায় এ বার যিশুও । তাঁর সঙ্গী হয়েছেন সোলাঙ্কি । যদিও সোলাঙ্কি বাচ্চাদের একেবারেই ভালবাসেন না । তবে শেষমেশ এই দায়িত্ব তাঁরই কাঁধে চেপে বসে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই একটুকরো বৃন্দাবন, কিন্তু দেখার সুযোগ বছরে মাত্র একবার
আরও দেখুন

নতুন ধারার গল্প ‘বাবা বেবি ও’ নিয়ে বড় পর্দায় আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ । মুখ্য ভূমিকায় থাকছেন যিশু আর সোলাঙ্কি । এই ছবির পরিচালক হলেন অরিত্র মুখোপাধ্যায়, যিনি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ প্রথমবার পরিচালনা করেছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে সোলাঙ্কি’কে! বিপদে পড়লেন অভিনেত্রী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল