TRENDING:

Aamir Khan-Arijit Singh: আমির খানের আসন্ন ছবিতে অরিজিৎ সিং! ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে 'আসল কাহিনি'

Last Updated:
আমির খানের মুর্শিদাবাদ সফর ঘিরে জেলা জুড়ে উৎসাহের ঢেউ। বহরমপুরের লালদিঘির পাড়ে অবস্থিত এক অভিজাত হোটেলের সামনে, বুধবার সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা।
advertisement
1/5
আমির খানের আসন্ন ছবিতে অরিজিৎ সিং! ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে 'আসল কাহিনি'
আমির খানের আসন্ন ছবি। আর সেই ছবির সুরের দায়িত্ব নাকি সামলাচ্ছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। সেই জন্য আমির এসেছিলেন পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে৷ ৩-৪ দিন তিনি কাটালেন অরিজিতের বাড়ি৷ দু’জনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন৷
advertisement
2/5
অরিজিতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বুধবার পর্যন্ত মুর্শিদাবাদেই থাকছেন আমির। নতুন ছবির সংগীত পরিচালনা ও রেকর্ডিংয়ের কাজ নিয়ে দুই তারকা দীর্ঘ সময় কাটাচ্ছেন স্টুডিওতে। তবে শুধু কাজ নয়, অরিজিতের আতিথেয়তায় মজেছেন অভিনেতা। আমির নাকি অরিজিতের জন্য প্রচুর পান কিনে এনেছিলেন৷ কারণ অরিজিৎ পান খেতে ভালবাসেন৷
advertisement
3/5
কখনও ঘরের ভেতরে দাবার বোর্ডে সকলকে মাত দিচ্ছেন, আবার কখনও পড়ন্ত বিকেলে অরিজিতের বাড়ির ছাদে উঠে কখনও লাটাই-সুতো হাতে ওড়াচ্ছেন ঘুড়ি। সাদা টি-শার্টে আমিরের সেই সহজ-সরল মেজাজ সোশ্যাল মিডিয়ায় এখন সুপারহিট। অরিজিৎ সিং খুবই সাধারণ জীবন কাটান৷ স্কুটার চালিয়ে সহজে তিনি এলাকায় ঘুরে বেড়ান৷ আমিরও সেভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন৷ একেবারে সাধারণ পোশাকে তাঁকে দেখা গিয়েছে অরিজিৎ-এর বাড়ির আশপাশে৷ যা দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষ৷
advertisement
4/5
মঙ্গলবার রাতে অরিজিৎ সিংয়ের বাড়িতে সময় কাটান আমির খান। এমনকি রাতে রেকর্ডিং স্টুডিওতে কাজ করেছেন তিনি। এইখানে বসেই অরিজিতকে দিয়ে নিজের পরবর্তী ছবির জন্য গান তৈরি করিয়েছিলেন আমির৷ ঘণ্টার পর ঘণ্টা কাটালেন একসঙ্গে৷ তবে শুধু আমির নন, অরিজিতের এই স্টুজিওতে এসেছেন বলিউডের অনেক শিল্পী৷ এমনকী বিদেশি গায়ক এড শিরনও এখানে এসে অরিজিতের সঙ্গে সময় কাটিয়েছেন, গান রেকর্ড করেছেন৷
advertisement
5/5
এদিকে, আমির খানের মুর্শিদাবাদ সফর ঘিরে জেলা জুড়ে উৎসাহের ঢেউ। বহরমপুরের লালদিঘির পাড়ে অবস্থিত এক অভিজাত হোটেলের সামনে, বুধবার সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। জানা যায়, বুধবার পর্যন্ত মুর্শিদাবাদে থাকার পরিকল্পনা রয়েছে আমির খানের। এই সময়ের মধ্যেই তিনি নতুন ছবির পরিকল্পনা নিয়ে একাধিক বৈঠক সারতে পারেন বলে ইন্ডাস্ট্রির অন্দরের খবর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aamir Khan-Arijit Singh: আমির খানের আসন্ন ছবিতে অরিজিৎ সিং! ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে 'আসল কাহিনি'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল