TRENDING:

Aamir Khan-Arijit Singh: অরিজিৎ সিং-এর বাড়িতে চটিয়ে মজা করছেন আমির খান! সুপারহিট জুটিকে দেখতে ভিড়! জিয়াগঞ্জে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

Last Updated:
জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত উত্তরণ। সেখানে বাড়ছে ভিড় ভক্তদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হিমশিম খাচ্ছে পুলিশ কর্মীরা ।কিন্তু নিজে নিরাপত্তা চাননি খোদ অরিজিৎ সিং।
advertisement
1/5
অরিজিৎ-এর বাড়িতে মজা করছেন আমির!সুপারহিট জুটিকে দেখতে ভিড়!জিয়াগঞ্জে বাড়ছে নিরাপত্তা
মুর্শিদাবাদ: পাড়ায় সোমু নামে পরিচিত সে আজ বিশ্বজোড়া খ্যাত। আর সেই টানেই দেশ-বিদেশের নামী তারকারা ছুটে আসেন জিয়াগঞ্জের অলিগলিতে। সোমু আর কেউ নন, সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। কখনও বাদশা, কখনও মার্টিন গ্যারিক্স, আবার কখনও এড শিরানকে দেখা গিয়েছে অরিজিতের স্কুটির পিছনে চেপে জিয়াগঞ্জ ঘুরে বেড়াতে। এখন অরিজিৎ আর আমির দুজনের জ্বরে কাঁপছে জিয়াগঞ্জ শহর।
advertisement
2/5
বর্তমানে অরিজিতের বাড়িতে বসে করছেন রেকর্ডিং কাজ। এছাড়াও ঘুরে বেড়াচ্ছেন আনাচে কানাচে। সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। মঙ্গলবার বহরমপুর থেকে সড়কপথে জিয়াগঞ্জে পৌঁছেছেন আমির খান। মঙ্গলবার রাতে হেঁসেলে খাওয়া দাওয়া সম্পন্ন করেই আবার বহরমপুরে ফিরে আসেন আমির খান।
advertisement
3/5
তবুও বলিউড সুপারস্টারকে নিরাপত্তা দিতে প্রস্তুত মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবারের পর বুধবার সকাল থেকেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক ঝলক প্রিয় গায়ক সহ মিস্টার পারফেকশনিস্ট কে দেখার জন্য ভিড় হতে দেখা যায় ।
advertisement
4/5
অন্যদিকে জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত উত্তরণ। সেখানে বাড়ছে ভিড় ভক্তদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হিমশিম খাচ্ছে পুলিশ কর্মীরা ।কিন্তু নিজে নিরাপত্তা চাননি খোদ অরিজিৎ সিং।
advertisement
5/5
তাঁকে একঝলক দেখার জন্য সকাল থেকেই অরিজিতের বাড়ি ও উত্তরনের গলির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রিয় শিল্পীর হাত ধরে বিশ্বখ্যাত তারকাদের এত কাছ থেকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা জিয়াগঞ্জের মানুষজন।তন্ময় মণ্ডল
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aamir Khan-Arijit Singh: অরিজিৎ সিং-এর বাড়িতে চটিয়ে মজা করছেন আমির খান! সুপারহিট জুটিকে দেখতে ভিড়! জিয়াগঞ্জে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল