TRENDING:

পুজো মানেই ঘরে ফেরার টান, সেই থিমেই গান বেঁধে মাতালেন শিল্পী মেখ্লা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজো মানেই ঘরে ফেরার টান৷ পুজো মানেই পরিবারের সঙ্গে একত্রিত হওয়া৷ সেই রীতি যেন চিরকালীন৷ এখনও পুজোর সময় পরিবারের কাছে ফিরে আসেন বাঙালি ছেলে মেয়েরা৷ এবছর যদিও একটু আলাদা ছিল৷ তবে তারপরও অনেকেই এখন ঘরমুখী৷ ফিরেছেন বাড়ি৷ কারণ পরিবারের সঙ্গে থেকে যে শান্তি পাওয়া যায়, তা যেন আর কোথাও মেলে না৷ এবার সেই থিমেই গান বাঁধলেন শিল্পী মেখ্লা৷ পুজোয়ে ঘরে ফেরার ডাক দিলেন তিনি! তাঁর আগমনী গানে মিলল বিপুল সাড়াও৷
advertisement

মায়ের এই আগমন ধরে পড়েছে মিষ্টি এক পারিবারিক ভিডিওর মাধ্যমে৷ সাবেকি বাড়ির এই পুজোয়ে একে একে আসছেন আত্মীরা৷ বিভিন্ন প্রজন্ম মেতেছেন শ্রেষ্ঠ উৎসবে৷ সেখানে সকালে যেমন সকলে মিলে পুজোর কাজ, তেমনই বিকেলে বসছে জলসা৷ এভাবে যেন যুগের পর যুগ যে রীতি চলে আসছে, তাই তুলে ধরা হয়েছে৷ তবে এরমধ্যে যোগ হয়েছে মোবাইলের মেসেজও! তার সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট সব মুহূর্ত যা ধরা পড়ছে মোবাইল ক্যামেরায়৷ এটাই তো বাঙালির পুজো৷ মোটের ওপর এই ছবিই পুজোর সময় ধরা পড়ে ঘরে ঘরে৷

advertisement

এই ভিডিওতে মেখ্লা শুধু গায়িকা নন, পুরোদস্তুর নায়িকাও৷ তাঁর অভিনয় দক্ষতাও তারিফ যোগ্য৷ একই সঙ্গে অন্য সকলের কথা উল্লেখ করতে হয়৷ কারণ এরা কেউই পেশাদার অভিনেতা নন৷ সব মিলিয়ে পুজোর এই গান একেবারে সুপারহিট!

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নতুন গানে তোমার আগমণীর গীতিকার ও কম্পোজার বিশ্বজিৎ দাশগুপ্ত৷ ভিডিওটির নির্দেশনায় পরিত্র জানা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজো মানেই ঘরে ফেরার টান, সেই থিমেই গান বেঁধে মাতালেন শিল্পী মেখ্লা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল