অপরাজিতা আঢ্যের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই৷ যথেষ্টই জনপ্রিয় এই অভিনেত্রী৷ হালে বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে৷ একেবারে গার্ল নেক্সট ডোর ইমেজ রয়েছে তার৷ তার প্রাণ খোলা হাসিতে মন ভোলে সব দর্শকদের৷ শুধু বাংলা ছবি নয়, বলিউডেও পা রেখেছেন সকলের প্রিয় অপাদি৷ তবে অপরাজিতা যে নাচে বেশ পটু, সেটা কি জানা ছিল? অনেকেই হয়ত তার এই গুণের কথা জানতেন না৷ সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী৷ সেখানে মন খুলে নেচেছেন অপা৷
advertisement
একটি হিন্দি গানের সঙ্গে দারুণ তালে তাল মিলিয়েছেন তিনি৷ কালো ড্রেসে তুলেছেন শরীরে হিল্লোল! তাকে যোগ্যসঙ্গত দিয়েছেন তার অনস্ক্রিন মেয়ে প্রিয়াঙ্কা ভট্টাচার্য৷ জনপ্রিয় ধারাবাহিক মা-তে অভিনয় করেছিলেন দু’জনে৷ ডান্স স্টেপ মিলিয়ে দু’জনেই নেচেছেন মস্তিতে৷ ব্যাস, ভাইরাল সেই ভিডিও৷ দেখুন...
