অভিনেতা রাহুলের অকাল প্রয়ানে একাধিকবার উঠে এসেছে প্রযোজকদের অব্যবস্থা ও গাফিলতির কথা। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কলকাতা ও তালসারি থানাতে এফআইআর করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তারপর থেকেই একে একে ধারাবাহিক ছেড়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য৷ ম্যাজিক মোমেন্টস সংস্থার সমস্ত প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা। তারপরই ‘ভোলেবাবা পার করেগা’ থেকে সরে আসেন অভিনেত্রী রাজন্যা মিত্র। এবার ‘ম্যাজিক মোমেন্টস’-এর সমস্ত ধারাবাহিক থেকে সরে এলেন অভিনেত্রী রেশমি সেন।
advertisement
আরও পড়ুন-এ কী অবস্থা হিরণের? ভোট চাইতে গিয়ে পড়লেন চরম বিপাকে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়…
‘ম্যাজিক মোমেন্টস’-এর দুটি ধারাবাহিক ‘চিরসখা’এবং ‘ভোলেবাবা পার করেগা’-তে কাজ করছিলেন অভিনেত্রী রেশমি সেন৷ ‘ভোলেবাবা পার করেগা’ধারাবাহিকে প্রয়াত অভিনেতার শাশুড়ির ভূমিকায় তিনি অভিনয় করছিলেন৷ কিন্তু রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থার দুই মেগা থেকেই তিনি এবার নিজেকে সরিয়ে নিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলের আকস্মিক মৃত্যু নিয়ে ফুঁসে উঠেছেন অভিনেত্রী৷ তিনি সাফ জানান, ‘ আমি ম্যাজিক মোমেন্টস-এর কনট্রাক্টে থাকা অভিনেত্রী নই। প্রতিদিনের কাজের হিসেবেই পারিশ্রমিক পেতাম। এক্ষেত্রে কনট্রাক্ট ভাঙার বা আলাদা করে চিঠি দেওয়ার কোনও প্রয়োজন নেই। আমি জানিয়ে দিয়েছি আমি আর এই ধারাবাহিকে কাজ করব না। এবং আর্টিস্টস ফোরামের সবার সামনেই বলেছি,যে ম্যাজিক মোমেন্টস-এর দু’টো প্রোজেক্টের একটাতেও আমি আর কাজ করছি না। যদিও এই মুহূ্র্তে আমার হাতে কোনও কাজ নেই। তবে এতে আমার কোনও অসুবিধা নেই। আমার মনে হয় আগে বিচার, তারপর কাজ।’
গতকালই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না। অভিনেতা যে সমস্ত শিল্পী ও কলাকুশলীকে ব্যানড করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
