আর মাত্র হাতে কয়েকদিন৷ বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে চলছে ভোট প্রচার৷ নির্বাচনের আগে প্রচারের কাজে ব্যস্ত প্রত্যেক দলের প্রার্থীরাই। তেমনই অভিনেতা তথা খড়্গপুরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও বেরিয়ে পড়েছেন ভোটপ্রচার৷ তবে এবার ভোট চাইতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন হিরণ৷
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
advertisement
সেলিব্রিটি প্রার্থীরা ভোটপ্রচারে বেরলে ছবি তোলার হিরিক দ্বিগুণ বেড়ে যায়৷ এই দৃশ্য কম-বেশি সকলেরই চেনা৷ কিন্তু এবার ছবি কিংবা সেলফি নয় বরং এক মহিলার সঙ্গে রিল ভিডিও বানাতে হল হিরণকে৷ অভিনেতাকে সামনে পেয়েই রিল ভিডিও শুরু করলেন মহিলা৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, দেখে নিন-
ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি পরে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছেন হিরণ, এবং ‘মন পাখি’ গানের তালে তালে নাচ করছেন সেই মহিলা। এই প্রথমবার হয়তো এমন অভিজ্ঞতা হল অভিনেতার৷ অন্য সময় বারণ করা গেল, সামনে ভোট সেটা ভেবেই কি মহিলার সঙ্গে রিল ভিডিওতে মুখ দেখালেন হিরণ৷
এখানেই শেষ নয়, মহিলার হাতে হাত দিতেও দেখা গিয়েছে হিরণকে৷ হিরণের এই রিল ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ একজন লিখেছেন,‘তার মানে ভোটটা হিরণকেই দিচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘তোমার ধৈর্য আছে বটে।’ আবার একজন লিখেছেন, ‘আজ বাড়িতে কষ্ট আছে। বউয়ের কাছে।’ একজন আবার মজা করে বলেছেন, ‘কাল আমার শহরে দেব আসবে আমিও ভাবছি এরকম রিল বানাব।’ ভোটপ্রচারে বেরিয়ে হিরণের এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক৷
