TRENDING:

সুপারস্টারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! তদন্তে পুলিশ, অভিযুক্ত গ্রেফতার

Last Updated:

পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে অভিযুক্ত আসলে মানসিক ভারসাম্যহীন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: দক্ষিণী ছবির জনপ্রিয় তারকার ঘর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে ৷ তিনি আর কেউ নন থলপতি বিজয়, তাঁর বাড়ি বোমায় ওড়ানোর হুমকি পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমেছে ৷ যেই ফোন নম্বর থেকে শাসানো হয়েছিল সেই ফোন নম্বরটি খতিয়ে দেখে পুলিশ ২১ বছর বয়সী এক যুবককে ধেরেছে  ৷
advertisement

অভিযুক্ত ওই যুবক বিল্লুপূরমের বাসিন্দা ৷ তিনিই এমন গুজব ছড়িয়েছিলেন যার প্রেক্ষিতেই গত ৪ জুলাই তামিলনাড়ু পুলিশের মাস্টার কন্ট্রোল রুমে ফোন এসেছিল যে জনপ্রিয় তারকার বাড়ি উড়িয়ে দেওয়া হবে বোমায় ৷ এরফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, এখনই বুক না করলে বিপদ!
আরও দেখুন

দ্য নিউজ মিন্টের একটি রিপোর্টের ভিত্তিতে বলতে পারা যায় যে প্রায় ২ ঘণ্টা তদন্তের পরে জানতে পারা গিয়েছিল আসলে পুরো বিষয়টিই ভুয়ো ৷ ফোন নম্বরের সূত্র ধরে মরক্কনম পোঁছোয় পুলিশ ৷ পুলিশ ওই যুবককে জেরা করলে জানতে পারা গিয়েছিল আসলে সেই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ অভিযুক্ত যুবক মজা করার উদ্দেশ্যেই এমন কাজ করেছে ৷ পুলিশকে ফোন করে ভয় দেখানোর প্রচেষ্টা করেছে ৷  পুলিশ ওই যুবককে দ্বিতীয়বার এমনটি না করার নির্দেশ দিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুপারস্টারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! তদন্তে পুলিশ, অভিযুক্ত গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল