TRENDING:

Sanjay Dutt: যোগীর সঙ্গে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় ছবি! এবার কি রাজনীতিতে সঞ্জয় দত্ত?

Last Updated:

Sanjay Dutt: বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-কে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি উত্তরপ্রদেশে যান বিজেপি বিধায়ক রাজেশ্বর সিং-এর লখনউয়ের এক কর্মসূচিতে যোগ দিতে। সেখানে লখনউ শহরে একটি রোড শো-তেও অংশ নেন তিনি এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-কে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি উত্তরপ্রদেশে যান বিজেপি বিধায়ক রাজেশ্বর সিং-এর লখনউয়ের এক কর্মসূচিতে যোগ দিতে। সেখানে লখনউ শহরে একটি রোড শো-তেও অংশ নেন তিনি এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। কর্মসূচি শেষ করেই সঞ্জয় দত্ত পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সরকারি বাসভবনে। সেই সাক্ষাতের কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা নিজেই।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ‘রাখা আছে বিস্ফোরক’, আচমকা হুমকি মেইল, কলকাতা-সহ জেলায় জেলায় আদালত জুড়ে বোমাতঙ্ক, তড়িঘড়ি খালি আদালত চত্বর!

সঞ্জয় দত্ত ওই পোস্টে যোগী আদিত্যনাথের আপ্যায়নের প্রশংসা করে কৃতজ্ঞতাও জানান। আর এই সাক্ষাৎ ও মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ, সঞ্জয় দত্ত এমন এক পরিবার থেকে উঠে এসেছেন যাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় কংগ্রেস ঘনিষ্ঠ। ফলে তাঁর এই সফর এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা অনেকেরই কৌতূহল বাড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভবিষ্যতে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে পারেন। এমনকি কেউ কেউ ইঙ্গিত করছেন, ‘মুন্নাভাই’ নাকি রাজ্যসভার টিকিটের দৌড়েও থাকতে পারেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সঞ্জয় দত্ত বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও তাঁর এই সফর ঘিরে জল্পনা ক্রমশই বাড়ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sanjay Dutt: যোগীর সঙ্গে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় ছবি! এবার কি রাজনীতিতে সঞ্জয় দত্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল