TRENDING:

Tollywood Gossip: একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি

Last Updated:
Rituparna Sengupta: বিরাট আড্ডা বসেছিল তাঁদের বাড়িতে৷ অবশ্যই মধ্যমণি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি এখনও টলিউড কুইন! তবে ঋতুপর্ণা শুধু নন, ছিলেন তাঁর বড় ছেলে অঙ্কন এবং তাঁর ম্যানেজার শর্মিষ্ঠা৷ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষণজিৎ চট্টোপাধ্যায়ও৷
advertisement
1/8
একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি
ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে শ্রীময়ী চট্টরাজের খুবই মধুর সম্পর্ক। ঋতুপর্ণার সঙ্গে ছবি দিয়ে মাঝে মাঝেই নানা কথা ভাগ করে নেন শ্রীময়ী। আর তা থেকেই স্পষ্ট,তাঁদের সম্পর্কের সমীকরণটা ঠিক কতটা সুন্দর। তাছাড়াও তাঁদের একে অপরের বাড়ি যথেষ্ট যাতায়াতও রয়েছে। সিঙ্গাপুর বেড়াতে গিয়ে ঋতুপর্ণার বাড়ি গিয়েছিলেন শ্রীময়ী-কাঞ্চন এবং তাঁদের ছোট মেয়ে। এবার আবার কাঞ্চন-শ্রীময়ীর বাড়ি এলেন ঋতুপর্ণা৷
advertisement
2/8
বিরাট আড্ডা বসেছিল তাঁদের বাড়িতে৷ অবশ্যই মধ্যমণি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি এখনও টলিউড কুইন!
advertisement
3/8
তবে ঋতুপর্ণা শুধু নন, ছিলেন তাঁর বড় ছেলে অঙ্কন এবং তাঁর ম্যানেজার শর্মিষ্ঠা৷
advertisement
4/8
এই আড্ডা নিয়ে একটি বড় পোস্ট করেছেন কাঞ্চন পত্নী অভিনেত্রী শ্রীময়ী৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাড়িতে আড্ডা ছিল কিন্তু মজার বিষয় পার্টিতে একজন বিশাল হোস্ট ছিল বলতে পারেন তার বয়স মাত্র ১৬ মাস, তিনি হলেন আমার মেয়ে কৃষভি৷ ওর এখন চেনার মতো বয়স হয়নি৷ ওর কাছে বাবা মা আর দিদা দাদু ছাড়া কেউ পরিচিত নয়৷ এটা হওয়াই স্বাভাবিক৷ আমাদের পরম প্রাপ্তি যে কৃষভি এই বয়সে ঋতুদির মতো একজন অভিনেত্রীর কোলে উঠে ঋতুদিকে জড়িয়ে ধরে বসে আছে, তাঁর চুল, গাল হাত বুলিয়ে দিচ্ছে৷ তাঁর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে, তাঁর ফোন থেকে আবার তাঁর বিভিন্ন ভিডিও দেখছে, ওগুলো আমাদের কাছে অনেক বড় আর গর্বের৷ কেন না অন্তত আমার বা কাঞ্চনের ছোট বেলাটা এগুলো স্বপ্নের মতো ছিল৷ কৃষভি হয়তো এখন এতটাই ছোট ও কিছু বোঝে না, কিন্তু এই ছবিগুলো বা এই সুন্দর মুহূর্তগুলো ক্যামারাবন্দি করে রেখে দিতে চাই শুধুমাত্র ও যখন বড় হবে তখন দেখবে আর ওর ও ভাল লাগবে৷ কিন্তু এসব তো হল কিন্তু আসল ব্যাপার হল যেটা আমার অবাক লাগল, আমার মেয়ে এতো কিছুর মধ্যে কি বুঝল যাঁরা যাঁরা এসেছিল ঋতুদি, মিষুক, অঙ্কন, শর্মিষ্ঠাদি মানলাম সবাইকে ওর খুব পছন্দ হয়েছে৷ কিন্তু হা হা করে হেসে এত আনন্দ পয়েছে যে ফোটো তোলার সময় বা এক্সপ্রেশন এ ধরা পড়েছে, আসল হল রক্ত বিশেষ করে বাবা-মায়ের থেকে পেয়ছে যে আমি ও আনন্দবাজ, তাই কাল ও সকলের সাথে রাত ২ অবধি জেগে পার্টি করেছে আর এনজয় করেছে৷
advertisement
5/8
এই পার্টিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পুত্র তৃষণজিৎ-ও৷ এটা অত্যন্ত নজরকাড়া৷ নিজের ছেলে এবং পুত্রসম তৃষণজিৎ-কে নিয়ে ছবি তুললেন ঋতুপর্ণা৷ এটাই যেন ছিল এই পার্টির সেরা মুহূর্ত৷
advertisement
6/8
অবশ্য ছোট্ট কৃষভির সঙ্গে ঋতুপর্ণার সাক্ষাৎ এবং ঋতুর কোলে কাঞ্চন-শ্রময়ীর মেয়ের ছবিও খুব মিষ্টি৷
advertisement
7/8
এটাকী নিছক আড্ডা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে কোনও 'বড় গল্প', সেটা ভবিষ্যৎই বলবে৷
advertisement
8/8
অন্যদিকে এবার ভোটের ময়দানে নেই কাঞ্চন, তৃণমূলের বিদায়ী বিধায়ক এবার ভোটে টিকিট পাননি৷ আপাতত তিনি অভিনয়ে থাকছেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood Gossip: একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল