TRENDING:

Manosi Sengupta Divorce: '২ সন্তানের কথা ভেবেও আর সম্ভব হল না!', ডিভোর্সের সিদ্ধান্ত মানসীর, ছেলের প্রথম জন্মদিনেই সব ফাঁস...

Last Updated:
Manosi Sengupta Divorce: ফড়িং বাবুর প্রথম জন্মদিনে জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের ছবি দিয়ে মানসী লিখেছেন- তোমার মাও আমি, বাবাও আমি৷ আর এই একটি কথাই উস্কে দিয়েছে মানসীর বিচ্ছেদের খবর৷
advertisement
1/8
 '২ সন্তানের কথা ভেবেও আর সম্ভব হল না!', ডিভোর্সের সিদ্ধান্ত মানসীর, ছেলের প্রথম জন্মদিনেই সব ফাঁস...
টেলি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহল সর্বদাই তুঙ্গে থাকে৷ বিশেষত, রিল লাইফের বাইরে রিয়েল লাইফে কী ঘটছে, তা জানতেই মুখিয়ে থাকে সকলে৷
advertisement
2/8
সম্প্রতি টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে৷ ছোট ছেলের প্রথম জন্মদিনের পোস্টকে ঘিরেই শুরু হয়েছে তীব্র জল্পনা৷
advertisement
3/8
ফড়িং বাবুর প্রথম জন্মদিনে জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের ছবি দিয়ে মানসী লিখেছেন- তোমার মাও আমি, বাবাও আমি৷ আর এই একটি কথাই উস্কে দিয়েছে মানসীর বিচ্ছেদের খবর৷
advertisement
4/8
বরাবরই স্পষ্টবাদী তকমা রয়েছে মানসীর৷ লুকোছাপা মোটেই পছন্দ নয় অভিনেত্রীর৷ তাই নিজের বিচ্ছেদ নিয়েও স্পষ্ট জানালেন টলিপাড়ার গঙ্গা অভিনেত্রী৷
advertisement
5/8
মানসী জানান, 'স্বামীর সঙ্গে সমস্যাটা আজকের নতুন নয়, অনেকদিনের৷ সন্তানদের কথা ভেবে অনেকবার চেষ্টা করেছি, তবে শেষপর্যন্ত আর সম্ভব হল না৷ তাই আইনিপথেই ডিভোর্স করছি আমরা৷'
advertisement
6/8
বিচ্ছেদের খবর জানিয়ে মানসী সাফ এটাও জানিয়েছেন, স্বামী-স্ত্রী হিসেবে তার একসঙ্গে না থাকলেও বাবা ও মা হিসেবে সন্তানদের সমস্তটাই একসঙ্গে করবেন৷
advertisement
7/8
মানসীর কথায়, ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও চিড় ধরেনি বন্ধুত্বে৷ আমি নিজেকে কখনওই সিঙ্গল মাদার বলতে চাই না৷ কারণ মেয়ের পড়াশোনা থেকে সব কিছুতেই সমান অবদান রয়েছে ওর বাবার৷ এমনকী ছেলের জন্মদিনেও হাজির ছিলেন ওদের বাবা৷
advertisement
8/8
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে গঙ্গা ধারাবাহিকে কাজ করছেন মানসী সেনগুপ্ত৷ আপাতত কাজ সামলে সংসার ও সন্তানদের মানুষ করাই মানসীর জীবনের অন্যতম লক্ষ্য৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Manosi Sengupta Divorce: '২ সন্তানের কথা ভেবেও আর সম্ভব হল না!', ডিভোর্সের সিদ্ধান্ত মানসীর, ছেলের প্রথম জন্মদিনেই সব ফাঁস...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল