১৪ বছরের এই ব়্যাপারের মৃত্যুর খবর তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়৷ তবে তাঁর ভাইয়েরও মৃত্যু হয়েছে৷ তবে প্রয়াত লিল টে-র বাবা তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেননি৷ কী কারণে মৃত্যু হয়েছে তার কোনও কারণ জানা যায়নি৷ তবে মৃত্যুর বিবৃতিতে জানানো হয়েছে, এটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি য়ে, আমাদের প্রিয় ক্লাইরে আর নেই৷ তার এই মৃত্যু মর্মান্তির৷ কেউই এটা আশা করিনি৷ তাঁর এই অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ৷ কোনও ভাষা নেই আমাদের এই শোক প্রকাশ করার৷
advertisement
জনপ্রিয় ব়্যাপার একা নন, তাঁর ভাইয়ের মৃত্যুও প্রচন্ড কষ্টের৷ একই পরিবারের দু’জনের মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যাচ্ছে না৷ এই দুঃখের সময়ে এই ক্ষতির জন্য দুঃখিত৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এই সময়ে সমস্তরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি৷
আরও পড়ুন- হাফ প্যান্ট চোখে সানগ্লাস, বন্দুক হাতে কে এই খুদে ‘ডন’, চিনতে পারলেন কি?
আরও পড়ুন-ভয়ে কুকড়ে গেলেন মালাইকা, আচমকাই দিলেন বেদম ছুট! হঠাৎ কী হল অভিনেত্রীর?
ক্লেয়ার ও তার ভাইয়ের মৃত্যু নিয়ে যে রহস্য দানা বেঁধেছে তা নিয় পুরোদমে তদন্ত চলছে৷ অন্যদিকে এই খবর নিশ্চিত করতে চাননি লিল টে-র প্রাক্তন ম্যানেজার হ্যারি টিস্যাং৷ শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলসের পুলিশের কাছেও ক্লাইরে হোপ নামে কোনও কিশারীর মৃত্যুর খবর নেই৷ নিজের কেরিয়ারের জন্য লস অ্যাঞ্জেলসেই থাককেন লিল৷ মাত্র ৯ বঠর বয়সেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই ব়্যাপার৷ একগুচ্ছ টাকা ভিডিওতে দেখানোর পর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি৷ তারপর বেশ কিছুদিন ইন্টারনেটে সেভাবে আর দেখা যায়নি তাঁকে৷ এছাড়াও পারিবারিক ঝামেলার কারণেও শিরোনামে উঠে আসেন তিনি৷ এর মধ্যেই তার মৃত্যু নিয়েও বড় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যা নিয়ে তদন্ত চলছে৷
