Arijit Singh: সদ্য জিয়াগঞ্জ থেকে ঘুরে গিয়েছেন আমির খান, 'উত্তরণ'-এ এখন গান রেকর্ডিং-এ ব্যস্ত অরিজিৎ, সুরের যাদুতে ভাসছে তাঁর স্টুডিও
- Reported by:Koushik Adhikary
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কেউ দাবি করেন, অরিজিৎকে ফের প্লেব্যাক গাওয়ানোর জন্য রাজি করাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন আমির। কারও আবার দাবি, ‘মহাভারত’ ছবিতে গান গাওয়ানোর জন্য আমির এসেছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, অন্য একটি ছবির গানের জন্য অরিজিতের সঙ্গে দেখা করেছিলেন আমির।
advertisement
1/6

জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়িতে এসেছিলেন আমির খান আর সেই নিয়ে শুরু জোর জল্পনা। ঠিক কী কারণে মুম্বই থেকে জিয়াগঞ্জে অরিজিতের বাড়ি এসেছিলেন মিস্টার পারফেকশনিস্ট? এই প্রশ্ন ঘিরে নানা বাঁধছে কত না কল্পনা! কেউ দাবি করেন, অরিজিৎকে ফের প্লেব্যাক গাওয়ানোর জন্য রাজি করাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন আমির। কারও আবার দাবি, ‘মহাভারত’ ছবিতে গান গাওয়ানোর জন্য আমির এসেছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, অন্য একটি ছবির গানের জন্য অরিজিতের সঙ্গে দেখা করেছিলেন আমির।
advertisement
2/6
আমির খান মুম্বই ফিরে যেতেই গানের রেকর্ডিংয়ে চুড়ান্ত ব্যস্ত অরিজিৎ সিং। উত্তরণে অরিজিৎ সিংয়ের স্টুডিও ও অফিস। জানা যাচ্ছে, সেখানেই গান রেকর্ড করছেন অরিজিৎ।
advertisement
3/6
রিয়্যালিটি শো থেকে যাত্রা শুরু অরিজিতের, মাঝে কয়েক বছর অবশ্য অন্তরালে ছিলেন। সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখছিলেন। এর পর হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন। যে গানই গেয়েছেন, সেটাই হিট।
advertisement
4/6
'ধুরন্ধর’ ছবিতে অরিজিতের গাওয়া ‘গহেরা হুয়া’ এখনও লোকের মুখে মুখে ঘুরছে। এমনকি বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁর গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ একই ভাবে জনপ্রিয় হয়েছে। তিনি নিজের শর্তে গান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা তাঁর সঙ্গে গাইতে জিয়াগঞ্জে তাঁর বাড়িতে আসেন।
advertisement
5/6
কয়েকদিন আগেই অরিজিৎ সিং-এর একটি ঘোষণা নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। হঠাৎই 'প্লেব্যাক' থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। জানিয়ে দিয়েছেন, নতুন করে আর কোনও সিনেমার গানের প্রজেক্ট হাতে নেবেন না। তবে যে প্রোজেক্টগুলিতে তিনি কাজ করছেন, সেগুলির কাজ শেষ করবেন।।
advertisement
6/6
কারও মনখারাপ হয়েছে, কেউ শিল্পীর কাছে আবেদন করেছেন গোটা বিষয়টা পূর্ণবিবেচনা করতে, কেউ আবার ভীষণ খুশি হয়েছেন অরিজিতের এই সিদ্ধান্তে। অরিজিৎ জানিয়েছেন, তিনি স্বাধীনভাবে মিউজিকের কাজ করবেন।