TRENDING:

Aamir Khan and Arijit Singh:অরিজিতের স্কুটি চেপেই জিয়াগঞ্জের কলেজে আমির খান,ইন্ডোর গেমস হলে ব্যাডমিন্ট খেলা...ভাইরাল ভিডিওতে 'আমিরি খুশবু'

Last Updated:

অরিজিতের বাড়ির ছাদে ঘুড়িও উড়িয়েছেন আমির। জিয়াগঞ্জে এসেছিলেন ‘এক দিন’ ছবির পরিচালক সন্দীপ পাণ্ডে ও সঙ্গীত পরিচালক রাম সম্পতও। সঙ্গে ছিলেন অন্য কলাকুশলীরাও। বুধবার ভোরবেলায় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন আমির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
মুর্শিদাবাদ: জিয়াগঞ্জে ‘আমিরি’ উপস্থিতির ‘খুশবু’ এখনও তরতাজা! চলতি সপ্তাহেই মুর্শিদাবাদে এসেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। অরিজিৎ সিংয়ের বাড়িতে। কিন্তু আচমকা কেন মুম্বই থেকে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আসার দরকার পড়ল মিস্টার পারফেকশনিস্টের? এর উত্তর পেতে কম জল্পনা-কল্পনা হয়নি! তবে স্পষ্ট উত্তর এখনও অধরা! কেউ দাবি করেন, অরিজিৎকে ফের প্লেব্যাক গাওয়ানোর জন্য রাজি করাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন আমির। কারও আবার দাবি, ‘মহাভারত’ ছবিতে গান গাওয়ানোর জন্য আমির এসেছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, অন্য একটি ছবির গানের জন্য অরিজিতের সঙ্গে দেখা করেছিলেন আমির।
গত বুধবার রাতে অরিজিত সিংয়ের স্কুটির পিছনে করেই জিয়াগঞ্জের রানি ধান্য কুমারী কলেজে ঢোকেন আমির খান
গত বুধবার রাতে অরিজিত সিংয়ের স্কুটির পিছনে করেই জিয়াগঞ্জের রানি ধান্য কুমারী কলেজে ঢোকেন আমির খান
advertisement

আমিরের মুর্শিদাবাদ সফরের কারণ যাই হোক, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর উপস্থিতিতে মেতে উঠেছিল গোটা মুর্শিদাবাদ। আমিরকে একঝলক দেখতে প্রায় প্রতিদিনই জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি আর রেকর্ডিং স্টুডিও ‘উত্তরণ’-এর গলির সামনে ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়। আমির খান মুর্শিদাবাদ ছাড়ার পর প্রকাশ্যে এসেছে আমির ও অরিজিতের একটি ভিডিও ফুটেজ। গত বুধবার রাতে অরিজিত সিংয়ের স্কুটির পিছনে করেই জিয়াগঞ্জের রানি ধান্য কুমারী কলেজে ঢোকেন আমির খান। পর পর দশটি বাইক ঢোকে কলেজে। সূত্রের খবর, ইন্ডোর গেমস হলে প্রায় দেড় ঘণ্টা ব্যাডমিন্টন খেলেন তাঁরা। কিছু শ্যুট করেন এবং বেড়িয়ে যান কলেজ থেকে। এইমুহুর্তে ভাইরাল অরিজিৎ আমিরের সেই ভিডিও ফুটেজ। তবে কলেজের অনুমতি না নেওয়ায় কিছুটা হলেও উষ্মা প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! খুদে কৃষকদের কেরামতি
আরও দেখুন

অরিজিৎ সম্প্রতি ছবির প্লেব্যাক গাওয়া থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও যে সব গানের জন্য তিনি ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ, সেগুলি তিনি শেষ করবেন। এমনই আরও একটি ছবি হল আমির খানের ‘এক দিন’। এই ছবিতে গান গাওয়ার কথা ছিল অরিজিতের। সেই ছবির গানের রেকর্ডিং ছিল এর মধ্যেই। সাধারণত নিজের ছবির গানের রেকর্ডিংয়ে হাজির থাকেন মিস্টার পারফেকশনিস্ট। তাই জল্পনা, হয়তো সেই কারণেই মুম্বই থেকে মুর্শিদাবাদ উড়ে এসেছিলেন আমির খান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan and Arijit Singh:অরিজিতের স্কুটি চেপেই জিয়াগঞ্জের কলেজে আমির খান,ইন্ডোর গেমস হলে ব্যাডমিন্ট খেলা...ভাইরাল ভিডিওতে 'আমিরি খুশবু'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল