TRENDING:

'আজান' বিতর্কে সোনুর পাশে দাঁড়িয়ে ইমামদের মিথ্যেবাদী বললেন তসলিমা

Last Updated:

এবার সোনুর পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোনু নিগমের ‘আজান’ ট্যুইট ঘিরে বিতর্ক থেমেও যেন থামছে না ৷ ‘মুসলিম নই ৷ তবুও আজান শুনে জাগতে হয় ৷ মন্দির হোক বা গুরুদ্বার, মাইকে ধর্মীয় গান বাজানোর বিরোধিতা করছি !’ সোনুর এই ট্যুইটের পর থেকেই দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ আজান নিয়ে মন্তব্যের জেরে যেমন সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউডের এই গায়ককে ৷ তেমনি পাশে পেয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেত্রী রিচা ছড্ডাদের ৷ এবার সোনুর পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন ৷
advertisement

তসলিমা এদিন ট্যুইটে জানান, ‘আজান খুব সন্দর ৷ কিন্তু যখন কেউ গযঘুমোচ্ছেন, মিটিংয়ে রয়েছেন, পড়াশোনা করছেন বা কোনও কাজ মনোযগ দিয়ে করছেন তখন সে সুন্দর গান শুনতে চাই না ৷ যে কোনও জিনিস যা থেকে শব্দ দূষণ তা বন্ধ করা উচিৎ ৷ এমনকি ধার্মিক অনুষ্ঠানেও এই নিয়ম লাগু করা উচিৎ ৷ যদি কেউ সকালে উঠে প্রার্থনা করতে চান তাহলে নিজের ফোনে অ্যালার্ম সেট করে রাখুন ৷’

advertisement

বুধবার সোনু নিগমের আজান ট্যুইটকে বিরোধিতা করে মৌলবীরা ফতোয়াও জারি করেছিল যে সোনুর মাথা কামিয়ে, জুতোর মালা পড়ালেই দশ লক্ষ টাকা পুরস্কার ! এই প্রসঙ্গে তসলিমা জানান যে কলকাতার এক মৌলবী তার সঙ্গেও এরকম করেছিলেন ৷ বলেছিলেন তসলিমার মুখে কালি মাখাতে পারলে ৫০ হাজার টাকা দেওয়া হবে ৷ কিন্তু তসলিমার এক বন্ধু তার মুখে কালি লাগালেও তাকে কোনও টাকা দেওয়া হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আজান' বিতর্কে সোনুর পাশে দাঁড়িয়ে ইমামদের মিথ্যেবাদী বললেন তসলিমা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল