TRENDING:

Actor Vikram: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম

Last Updated:

Actor Vikram: আগামী ছবি 'পনিয়িন সেলভন'-এর টিজার লঞ্চে অংশ গ্রহণ করার কথা ছিল তাঁর। শুক্রবারই বিকেল ৬টা নাগাদ সেই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই ছবিতেই অভিনয় করেছেন বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম। হাসপাতাল সূত্রে খবর, আচমকা অসুস্থ হওয়ার পরেই তামিল নায়ককে চেন্নাইয়ের কভেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার। ৫৬ বছর বয়সি অভিনেতা নাকি আপাতত সুস্থ। স্থিতিশীল রয়েছেন বিক্রম। তেমনটাই জানা গিয়েছে চিকিৎসকের তরফে।
advertisement

সূত্রের খবর, বিক্রম হঠাৎ বুকে ব্য়থা টের পান। গতকাল, বৃহস্পতিবারই নাকি তিনি অ্য়াঞ্জিওপ্লাস্টি করিয়েছেন। তার পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও হাসপাতাল সূত্রে তেমন কোনও খবর মেলেনি।

আরও পড়ুন: রণবীর সিংকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছিল বোম্বে ভেলভেট থেকে, কার জন্য জেনে নিন

advertisement

নিজের আগামী ছবি 'পনিয়িন সেলভন'-এর টিজার লঞ্চে অংশ গ্রহণ করার কথা ছিল তাঁর। শুক্রবারই বিকেল ৬টা নাগাদ সেই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই ছবিতেই অভিনয় করেছেন বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন।

আরও পড়ুন: গত কয়েক বছরে অনেক উত্থান-পতন দেখেছি, এইবার সময়টা উপভোগ করতে চাই: রণবীর

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পরিচালক মণি রত্নমের 'পনিয়িন সেলভন' ছাড়াও একাধিক ছবির কাজ বাকি রয়েছে তাঁর। অজয় জ্ঞানমুথুর 'কোবরা' মুক্তি পাবে আগামী ১১ অগস্ট। তার পোস্ট প্রোডাকশনের কাজ রয়েছে বিক্রমের হাতে। তারই মাঝে অসুস্থ হয়ে পড়লেন তামিল সুপারস্টার। আপাতত তিনি 'পনিয়িন সেলভন'-এর টিজার লঞ্চে উপস্থিত থাকতে পারেন না বলেই জানা গিয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরেই তিনি 'কোবরা'র কাজে যোগ দেবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Vikram: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল