TRENDING:

Taapsee Pannu Mamata Banerjee: 'উনি ভীষণ দৃঢ়চেতা, অনুপ্রাণিত হই', কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান 'ফ্যানগার্ল' তাপসী পান্নু

Last Updated:

Taapsee Pannu Mamata Banerjee: ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে কলকাতায় আসন্ন সিনেমা 'আস্সি'র প্রচারে এসেছেন তাপসী। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বলিউডের স্পষ্ট বক্তা হিসেবে নাম রয়েছে অভিনেত্রী তাপসী পান্নু। সিনেমার পর্দায় তিনি যেমন প্রতিবাদ করতে ওস্তাদ, বাস্তবেও ঠিক এমনই চরিত্র নায়িকার। সেই তাপসী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন। সঙ্গে এও জানালেন যে বাংলার দিদি তাঁর অনুপ্রেরণা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান 'ফ্যানগার্ল' তাপসী পান্নু
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান 'ফ্যানগার্ল' তাপসী পান্নু
advertisement

ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে কলকাতায় আসন্ন সিনেমা ‘আস্সি’র প্রচারে এসেছেন তাপসী। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী। সিনেমার প্রচারের ফাঁকে সুযোগ পেলে কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন?

আরও পড়ুন: ভোটের আগে দাবিপূরণ, ৫ বছর পূর্ণ করলেই SDM-SDO পদে WBCS অফিসাররা! বিজ্ঞপ্তি নবান্নের

কলকাতায় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে উচ্ছ্বসিত কণ্ঠে তাপসী পান্নুর মন্তব্য, ”অবশ্যই। কেন দেখা করব না? উনি ভীষণ দৃঢ়চেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। আমি সবসময় এমন মানুষদের দ্বারা অনুপ্রাণিত হই। কারণ আমরা সকলেই তো দিনের শেষে পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনও ক্ষেত্রেই হোক না কেন! তাই কেউ যদি এই পুরুষতন্ত্রে নিজস্ব ছাপ ফেলতে পারেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই মুখিয়ে থাকি।”

advertisement

আরও পড়ুন: বিএনপি সরকার গড়তেই আশায় বুক বাঁধছে আওয়ামি লীগ! খুলছে একের পর এক পার্টি অফিস! হাসিনা তাহলে ফিরছেন কবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অর্ধেক সময়েই পৌঁছানো যাবে শহরে, কালিন্দ্রী নদীর ওপর স্থায়ী সেতু উপহার পেল মালদহবাসী
আরও দেখুন

কিছুদিন আগেই ছবির প্রচারে বলিউডের এক সংবাদমাধ্যমে তাপসীকে প্রশ্ন করা হয়, ”প্রিয় প্রধানমন্ত্রী কে– মোদি না রাহুল গান্ধি?” উত্তরে তিনি নরেন্দ্র মোদির নাম নিলেও তাঁর সংযোজন ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। তাপসী বলেন, ”আমাকে তো এই দেশেই থাকতে হবে!” তাঁর এই মন্তব্য ঘিরে বিনোদুনিয়ায় শোরগোল পড়ে যায়। অনেকেই মনে করছেন, ব্যঙ্গাত্মক সুরেই তিনি মোদির নাম নিয়েছেন। এমনকি দাপুটে নেত্রীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রিয়াঙ্কা গান্ধি থাকলেও তিনি সুষমা স্বরাজের নাম আলাদা করে উল্লেখ করেছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Taapsee Pannu Mamata Banerjee: 'উনি ভীষণ দৃঢ়চেতা, অনুপ্রাণিত হই', কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান 'ফ্যানগার্ল' তাপসী পান্নু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল