TRENDING:

রিসেপশনের অমূল্য মুহূর্ত এই দু’টি , সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রাজ-শুভশ্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রেম, সম্পর্কের টানাপড়েন, হাজারো চাপানউতোরের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা এগিয়েছে সিনেমার মতো। তবে খোলা আকাশের এক ঝাঁক তারার নীচে যখন রাজ-শুভশ্রী একে অপরের চোখে চোখ রেখে শুভদৃষ্টি সারলেন, তখন বিয়েটাকে মনে হয় যেন রূপকথার মতোই।
advertisement

ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়দের মাঝে রাজ-শুভশ্রী রেজিস্ট্রি সেরেছিলেন ৬ মার্চ। তার পর থেকেই চলছিল বিয়ের অনুষ্ঠান নিয়ে জল্পনা। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই শুভশ্রী স্বপ্নের জাল বুনেছেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর এই দিনগুলো ঘিরে। সঙ্গ দিয়েছেন রাজও। তাই বিয়ে-বউভাতের অনুষ্ঠানে বাদ পড়েনি কিছুই। এমনকী রাজের আরবানার বাড়িতে নক্ষত্রখচিত রিসেপশন পার্টিও ছিল এ যাবৎকালের মধ্যে সব চাইতে সেরা ৷ টলিটাউন শেষ কবে এই ধরনের বিয়ের অনুষ্ঠান দেখেছিল মনে করতে গেলে স্মৃতি খানিক গোত্তা খায় বইকি!

advertisement

বাওয়ালির রাজবাড়িতে এক্কেবার খাঁটি বাঙালি মতে নান্দীমুখ থেকে, গায়ে হলুদ ৷ রাতে জামাই বরণ থেকে সিঁদুরদান সবই হয়েছে নিখুঁতভাবে ৷ পরদিন চোখের জলে বাবার ঘর ছেড়ে ‘রাজ-বধূ’র ‘রাজ-বাড়ি’তে আগমন গোটা ঘটনার ছবি আর ভিডিও প্রত্যক্ষ করেছে এই দুই তারকার ভক্তকূল ৷ আরবানা জুড়ে রিসেপশনের জমকালো পার্টির ঝলকানি আর ফ্ল্যাশের ঝলক মিলে মিশে একাকার হয়ে গিয়েছে ৷ যার দিকে তাকিয়ে ছিল গোটা টলি পাড়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়
আরও দেখুন

তবে এই রিসেপশন পার্টিরই কিছু মুহূর্ত সারাটাজীবন রাজ আর রাজ-ঘরণীর মণিকোঠায় রয়ে যাবে সারাটাজীবন ৷ তাঁরা মনে করেন যে, কোনও অর্থ দিয়েই এই সুন্দর মুহূর্তটা কেনা যায় না ৷ সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত দু’টির ছবি শেয়ার করলেন রাজ ও শুভশ্রী ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিসেপশনের অমূল্য মুহূর্ত এই দু’টি , সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রাজ-শুভশ্রীর