তবে এই কঠিন সময়েও মানুষের মন ভালো করতে জানেন পরিচালক। হাসিরও দরকার আছে এই বদ্ধ জীবনে। না, হলে বাঁচার শক্তিই তো থাকবে না। সৃজিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। বশীকরণের ছবি। সেখানে লেখা আছে, " বহু দূর থেকে মহা বশীকরণ। আপনার প্রমে (প্রেম বানান ভুলে প্রমে হয়েছে।) ছটফট করে ছুটে আসতে বাধ্য হবে।" নিজের ছবি দিয়ে সেই তান্ত্রিক আবার বলেছেন উপকার পেয়েছেন ১ লাখের বেশি মানুষ। বোঝো কাণ্ড! এই ছবি সৃজিত পোস্ট করে লিখলেন, "merica's most wanted for Prom night blues" ব্যস আর যাবে কোথায় , মুহূর্তে ভাইরাল ছবি।
advertisement
ছবির নীচে টলিউড থেকে বলিউড সেলেবরা কমেন্ট করা শুরু করেছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, " হা হা হা, আমি করতে চাই।" ওদিকে দর্শণা বণিক স্মাইলি দিয়েছেন। অভিনেত্রী বিদিতা বাগ লিখেছেন, "আমি এর সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ কন্ট্যাক্ট নম্বর দেওয়ার জন্য। আবার কেউ লিখেছেন," এর উল্টো কিছু নেই ? প্রেম থেকে মুক্তি ?" এই পোস্ট দেখা মাত্রই হাসির রোল উঠেছে। সত্যি অবাক পৃথিবী। এক দিকে মানুষ মরে যাচ্ছে আর কিছু লোক নাকি এখনও প্রেম ভাঙার বশীকরণ করছে? এতো মজার কথাই বটে। তবে সৃজিত জানেন হাস্যরসের ব্যবহার কখন কোথায় করতে হয়। এমন মজার পোস্ট তাঁর ওয়ালে মাঝে মধ্যেই দেখা যায়।
