বিয়ের পর এয়ারপোর্ট লুকে রশ্মিকা... চমকের পর চমক! তাক লাগিয়ে দিলেন পাপারাজ্জিদেরও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে এই জুটিকে পরবর্তীতে পিরিয়ড অ্যাকশন ড্রামা 'রানাবালি' তে একসঙ্গে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যন, যেখানে আরও অভিনয় করেছেন আর্নল্ড ভোসলু, যিনি 'দ্য মামি' (১৯৯৯) ছবিতে তার ভূমিকার জন্য পরিচিত।
advertisement
1/6

বিয়ের রেশ কাটতে না কাটতেই রশ্মিকা মান্দান্নাকে দেখা গেল বিমানবন্দরে। স্বাচ্ছন্দ্য ও শৈলীর নিখুঁত ভারসাম্য রেখে অনায়াসেই আকর্ষণীয় সাজে নিজেকে উপস্থাপন করেছেন। তিনি উজ্জ্বল মেরুন রঙের জুতো বেছে নিয়েছিলেন, যা নীল ডেনিমের সঙ্গে চমৎকারভাবে ফুটে উঠেছিল।
advertisement
2/6
উদয়পুরে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বিজয় দেবেরকোন্ডাও রশ্মিকা মান্দান্না। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই তেলুগু নিয়মে বিয়ে সেরেছেন তাঁরা।
advertisement
3/6
তাঁদের বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছিল দুই পরিবার।
advertisement
4/6
জানা গেছে,বিয়ের অনুষ্ঠানের পর, রশ্মিকা এবং বিজয়ের বন্ধুরা মিডিয়া, পাপারাজ্জি এবং আইটিসি মেমেন্টোসের বাইরে জড়ো হওয়া সকলকে মিষ্টি বিতরণ করেন। এবং অনুষ্ঠানস্থলের আশেপাশে উপস্থিত কয়েকজন শিশুর হাতে মিষ্টি তুলে দেন।
advertisement
5/6
খুবই আদুরে এবং আবেগঘন একটি পোস্ট তিনি লেখেন, যা শুরু করেন এভাবে, "আমার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি....মিঃ বিজয় দেবেরাকোন্ডা"!
advertisement
6/6
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে এই জুটিকে পরবর্তীতে পিরিয়ড অ্যাকশন ড্রামা 'রানাবালি' তে একসঙ্গে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যন, যেখানে আরও অভিনয় করেছেন আর্নল্ড ভোসলু, যিনি 'দ্য মামি' (১৯৯৯) ছবিতে তার ভূমিকার জন্য পরিচিত।