TRENDING:

দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

Last Updated:

Director Utsav Mukherjee Missing: আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালকের স্ত্রী। নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়ের ফোন নম্বর ট্র‍্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়।

advertisement
কলকাতা: টলিপাড়ায় হচ্ছেটা কী ! অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটার আগেই আরও একটা আতঙ্কিত হয়ে পড়ার মতো খবর ৷ সেটা হল পরিচালক উৎসব মুখোপাধ্যায় বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ৷ এদিন সকালে নিমতার একটি ব্যাঙ্কে কাজ সেরে ফেরার উদ্দেশে বেরনোর কিছু সময়ের পর থেকেই আর খোঁজ মিলছে না তাঁর। উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি নাকি ব্যাঙ্কের ভিতরেই ছিলেন। কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পর থেকেই তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায় এবং তারপর আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় ! (Photo: Social Media)
নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় ! (Photo: Social Media)
advertisement

আরও পড়ুন– অশোক মিত্তল কে? যিনি রাজ্যসভায় এবার রাঘব চাড্ডার জায়গা নেবেন, মিষ্টির দোকান থেকে তাঁর LPU-র চ্যান্সেলর হওয়ার গল্প জেনে নিন

দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা এবং রাত হয়ে যাওয়ার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি পরিচালকের।

স্ত্রী জানিয়েছেন, সাইবার ক্রাইম সংক্রান্ত কিছু সমস্যা অনেক দিন ধরেই চলছিল। এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলেন উৎসব। কিন্তু, তা নিয়ে খুব যে বেশি আলোচনা হয়েছে, তা নয়। ইতিমধ্যেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালকের স্ত্রী। ফোন নম্বর ট্র‍্যাক করে জানা গিয়েছে, সেটি শেষবার উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কিনা, তিনি আদৌ ব্যাঙ্ক থেকে বেরিয়েছিলেন কিনা-এসব প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল