উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের কথায়, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। পারিবারিক পুরনো একটি অ্যাকাউন্ট ছিল। যে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কথা ছিল। উৎসবের সঙ্গে মৌপিয়ার শেষবার কথা হয়েছিল বৃহস্পতিবার, ২ এপ্রিল দুপুর ২টো ২২ নাগাদ। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ। নিজের ফোন বাড়িতে রেখে বাবার ফোন নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব।
advertisement
আরও পড়ুন– দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
মৌপিয়ার দাবি, সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা নিয়ে বিব্রত ছিলেন উৎসব। সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুদিন বিরত ছিলেন। তিনিই তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলেন।
মৌপিয়ার কথায়, ‘‘ব্যাঙ্কে একটা কাজে গিয়েছিল। ওটিপি আসবে বলে, ওর ফোনটা ছিল আমার কাছে। ও নিয়ে গিয়েছিল অন্য একটা ফোন।’’
ফোন নম্বর ট্র্যাক করে জানা গিয়েছে, সেটি শেষবার উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়।কারও সঙ্গে সেভাবে কোনও বিরোধ ছিল না উৎসবের। বিনোদন জগতের পার্টি বা অন্যান্য আড্ডা থেকে দূরেই থাকতেন এবং নিজেদের মধ্যেই তিনি সময় কাটাতেন বেশি। এখনও পর্যন্ত কোনও হুমকি ফোন আসেনি বলেই জানিয়েছেন স্ত্রী মৌপিয়া।
