TRENDING:

পাহাড়ে ঘুরছেন শ্রাবন্তীর বর রোশন, সব কিছু থেকে কি ব্রেক নিলেন তিনি?

Last Updated:

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুমুল আলোচনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুমুল আলোচনা৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা তর্ক-বিতর্ক, ট্রোলও ৷ এমনকী, শ্রাবন্তী ফের এমন কেন করতে চলেছেন, তা নিয়ে নানা মুণির নানা মত৷ তবে এ ব্যাপারে শ্রাবন্তীর মুখ না খুললেও, শ্রাবন্তীর সঙ্গে আলাদা থাকার কথাটা প্রথম সংবাদমাধ্যমকে বলেন শ্রাবন্তীর বর রোশন সিংই৷ তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজোর অনেকদিন আগে থেকেই শ্রাবন্তী আর তিনি আলাদা থাকছেন ৷
advertisement

তবে এরপর আর রোশন বিস্তারিত জানাতে উদ্যোগ প্রকাশ করেননি ৷ এমনকী, শ্রাবন্তী তাঁকে আনফলো করে দেওয়ার পর, রোশনও শ্রাবন্তীকে আনফলো করে দেন ৷ ইনস্টাগ্রামে একটা ছবিও শ্রাবন্তী আর তাঁর নেই ! আর তা থেকেই রোজ রোজ নতুন নতুন জল্পনা শুরু হয়৷

advertisement

শুধু কী তাই, রোশনের নতুন জিমের উদ্বোধনে দু’জনকে দেখা গেলেও, শ্রাবন্তী দ্বিতীয় সন্তান হিসেবে যে ফিটনেস ব্যবসার কথা বলেছেন, তাতে রোশনের নামও নেই ! আর তা দেখেই নেটিজেনরা নানারকম গল্পগাঁথা শুরু করেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

তবে এত সবের মাঝে গতকালই রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ৷ ছবিতে দিয়ে দেন তারিখও ৷ ছবিতে দেখা যাচ্ছে, এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ নেটিজেনরা বলছে, তাহলে কি সব কিছু থেকে ব্রেক নিয়ে কিছুদিন পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোশন ! রোশন অবশ্য এ ব্যাপারে স্পিক টু নট ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাহাড়ে ঘুরছেন শ্রাবন্তীর বর রোশন, সব কিছু থেকে কি ব্রেক নিলেন তিনি?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল