TRENDING:

রিদা আর ইজা পরে মক্কায় শাহরুখ, হজের ভিড়ে বলিউড বাদশার ছবি ভাইরাল

Last Updated:

কেবল শাহরুখ নন, এর আগে আমির খান, প্রয়াত অভিনেতা দিলীপ কুমার, এ আর রহমানও মক্কায় হজে গিয়েছিলেন। দেখুন শাহরুখের ছবি এবং ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: 'ডানকি'র শ্যুট শেষ। সৌদি আরবে পরবর্তী ছবির কাজ শেষ হতেই মক্কার উদ্দেশে পা বাড়ালেন শাহরুখ খান। হজে গেলেন বলিউড বাদশা। ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে গেলেন 'পাঠান'। তাঁর ভাইরাল ছবি দেখে উৎফুল্ল বিশ্বজোড়া অনুরাগীরা।
advertisement

শাহরুখকে নতুন ভাবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। রিদা আর ইজার পরে আছেন শাহরুখ।  মুখে মাস্ক পরে হজের ভিড়ে একাধিক ছবি উঠেছে তাঁর। শাহরুখের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে ছবি এবং ভিডিও শেয়ার করেছে তারকার টিম। সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে অনুরাগীদের দৌলতে।

কেবল শাহরুখ নন, এর আগে আমির খান, প্রয়াত অভিনেতা দিলীপ কুমার, এ আর রহমানও মক্কায় হজে গিয়েছিলেন।

বুধবার শাহরুখ তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি ছবির শ্যুটিং সমাপ্তির ঘোষণা করেন। শাহরুখের কথায়, "সৌদিতে 'ডানকি'র শ্যুটিং শেষ। এরকম একটা ছবি, এরকম একটা জায়গায় শ্যুট করার মতো আনন্দের কিছুই হতে পারে না। রাজু স্যার এবং বাকি শিল্পীদের ধন্যবাদ জানাতে চাই এর জন্য। আমাদের এত দর্শনীয় স্থানের ব্যবস্থা করে দেওয়ার এত অপূর্ব আতিথেয়তার জন্য সৌদির সংস্কৃতি ও চলচ্চিত্র মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ। সবাইকেই অসংখ্য ধন্যবাদ।"

advertisement

আরও পড়ুন: বাড়ির সামনে কাতারে কাতারে ভক্তের ভিড়! জন্মদিনে এ এক অন্য 'জিত'-এ যাওয়ার গল্প, দেখুন ভিডিও

আরও পড়ুন: 'মোটা, মোষের মতো দেখতে'! দগদগে ক্ষত এখনও মন থেকে মুছতে পারেননি ‘গীতা মা'

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শাহরুখ খান, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় আসছে 'ডানকি'। এই ছবিতে তাপসী পান্নুকেও দেখা যাবে বাদশার বিপরীতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিদা আর ইজা পরে মক্কায় শাহরুখ, হজের ভিড়ে বলিউড বাদশার ছবি ভাইরাল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল