ঋতাভরী লেখেন, ‘অনেকেই জানেন না আমার প্রথম ছবি ছিল তোমার সঙ্গেই। আমি তোমাকে প্রথম দিন থেকে শ্রদ্ধা করি। সারাজীবন তোমার কাজে মুগ্ধ হয়েছি। এই ইন্ডাস্ট্রি কোনওদিন তোমাকে তোমার প্রাপ্য দেয়নি। ভেবেছিলাম এমনই এক দীর্ঘ লেখা লিখব, যখন তুমি লাইফটাইম অ্যাচিভমেন্ট পাবে। কিন্তু….’
তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নীচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন। রবিবার রাতে প্রিয়াঙ্কা লেখেন, ‘বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ আমাদের কিছুটা সময় দিতে অনুরোধ করছি সকলকে৷ সন্তান রয়েছে, মা এখনও রয়েছেন এবং গোটা পরিবারের স্বার্থে আমাদের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা রাখতে সাহায্য করুন৷’ তাঁর ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছেও একই অনুরোধ রাখলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
