তারপর আচমকা আবার ছন্দপতন। ইউটিউবাররা তাঁর বাড়িতে যাওয়ার দৌলতে তাঁর জীবনযাপন ভাইরাল হত ঠিকই কিন্তু তাঁকে গাইতে শোনা যেত না আর। রাণু মণ্ডল এখন প্রচার থেকে অনেক দূরে। নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক, মানসিক পরিস্থিতি যেন আরও খারাপ।
advertisement
তবে রবিবারে এল বহু প্রতীক্ষিত এক সুখবর। ঠিকই ধরেছেন। ফের গান গাইলেন রাণু মণ্ডল আর সঙ্গী এবার হিরো আলম। গানের নাম, তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো…
অন্য়দিকে বাংলাদেশের একটি উপনির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম৷ সেই ভোটে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট৷ তবু কিন্তু সাফল্য আসেনি৷ কারণ, ভোটে জয় পাননি তিনি৷ হিরো আলমের কয়েক মিলিয়ন ফেসবুক এবং ইউটিউব ফলোয়ার রয়েছে। হিরো আলমকে নিয়ে বিতর্ক আর শেষ হয় না। রাণু মণ্ডলও তাই। নানা সময়ে নানা কারণে তাঁরা আলোচনার কেন্দ্রে উঠে আসেন। এবার সেই ভাইরাল জুটি একসঙ্গে।
