TRENDING:

‘অসম্ভব ভালবাসি’, সিঁদুরদানের ভিডিয়ো পোস্ট করে শুভশ্রীকে লিখলেন রাজ

Last Updated:

‘আমি তাঁকে অসম্ভব ভালবাসি৷’ ইংরেজি ক্যাপশনের বাংলা তর্জমা করলে এটাই হয় ৷ বিবাহবাসরের কিছু মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে ফেসবুকে এটাই লিখলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা :  ‘আমি তাঁকে অসম্ভব ভালবাসি৷’ ইংরেজি ক্যাপশনের বাংলা তর্জমা করলে এটাই হয় ৷ বিবাহবাসরের কিছু মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে ফেসবুকে এটাই লিখলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ৷
advertisement

সাদাকালো সেই ভিডিয়ো জুড়ে কনেসাজে শুভশ্রী (Subhashree Ganguly) ৷ তাঁর মুখের সামনে সলাজ অবগুণ্ঠন সরিয়ে দিলেন রাজই ৷ তার পরই আর লজ্জায় অবগুণ্ঠিত বধূ নন ৷ বরবেশে রাজকে দেখে প্রথমে বাঁ চোখে বিশেষ ইঙ্গিত ৷ তার পরেই হাসিতে ফেটে পড়লেন শুভশ্রী ৷

advertisement

২১ সেকেন্ডের ওই ভিডিয়োতে রাজের হাতে শুভশ্রীর সিঁদুরদান মূলত দেখা যাচ্ছে ৷ এছাড়াও আছে নব বরবধূর বাক্যালাপের মতো কিছু নিভৃত অবসর ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বস টু’ ছবির গান ৷ রাজের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন জিৎ ও শুভশ্রী ৷

পরিচালক-সাংসদ রাজের ফেসবুক প্রোফাইল জুড়ে এখন তাঁর কাজের কথাই বেশি থাকে ৷ তাঁর ও শুভশ্রীর একান্ত ভিডিয়ো পোস্ট করার আধঘণ্টার মধ্যে নেটিজেনদের প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ১০ হাজার ৷

advertisement

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর প্রেমের সূত্রপাত ২০১৬ সালে ৷ দু’জনের বিয়ে তার দু বছর পরে ৷ ২০২০-র সেপ্টেম্বরে জন্ম ইউভানের ৷ জন্ম থেকেই নেটদুনিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু খুদে ইউভান ৷ আপাতত স্বামী রাজ ও খুদে ইউভানকে ঘিরেই আবর্তিত হয় শুভশ্রীর সময় ৷ রাজের নির্বাচনী প্রচারেও সঙ্গী হয়েছিলেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যমণি এই তারকা পরিবার ৷ স্বামীকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন পোস্ট শেয়ার করেন শুভশ্রীও ৷ বুঝিয়ে দেন রাজ ও তিনি এখনও ভরসার দিক দিয়ে একে অন্যের পরিপূরক ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অসম্ভব ভালবাসি’, সিঁদুরদানের ভিডিয়ো পোস্ট করে শুভশ্রীকে লিখলেন রাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল