সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত চলছে অভিনেতার। তার পর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাহুলের স্কুলের বন্ধুরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।৬/৮৮ বিজয়গড়, কলকাতা ৩২। অনন্যা অ্যাপার্টমেন্ট। এখানেই তিন তলায় প্রয়াত অভিনেতার ফ্ল্যাট। কলকাতা থেকে রাহুলের ৬ বন্ধু এবং মামা তমলুক হাসপাতালে পৌঁছেছেন। এখান থেকে রাহুলের স্ত্রী ভিডিও মারফত ময়নাতদন্তের সম্মতি দিয়েছেন। রাহুলের মামা সেখানে সমস্ত অফিশিয়াল ফরমালিটিতে উপস্থিত থাকবেন। রাহুলের নিজের গাড়ির চালক বাবলুও তমলুক হাসপাতালেই। ময়নাতদন্ত হওয়ার পর তার দেহ বিজয়গড়ের বাড়িতে আনা হবে।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। দিঘার Dy.SP (D&T) মোহিত মোল্লা বলেন, “দিঘা থেকে ওঁর নিথর দেহ তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হল ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশ সূত্রে খবর, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল। সহকর্মী থেকে অনুরাগী—সবাই স্তব্ধ অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায়।
