কিন্তু হঠাৎ করে কী হল এঁদের মধ্যে? ঘটনার সূত্রপাত ইউটিউবার সায়ক চক্রবর্তীর পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় গোমাংস কাণ্ড দিয়ে। ওই রেস্তোরাঁয় গিয়ে সায়ক দাবি করেছিলেন যে তাঁকে মাটনের পরিবর্তে বিফের পদ পরিবেশন করা হয়েছে। যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্যই। গ্রেফতার করা হয়েছিল রেস্তোরাঁর ওই কর্মীকেও। ওইদিন সেই ইউটিউবারের সঙ্গে ছিলেন অভিনেত্রী অনন্যা গুহ এবং তাঁর হবু বর সুকান্তও।
advertisement
এই গোটা বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লেখা থেকে ভিডিও সবটাই করেছিলেন তিনি। সায়ক-সহ অনন্যাকেও তুলোধনা করেন অভিনেতা। এবার তারই পাল্টা জবাব দিয়েছেন অনন্যা।
সম্প্রতি নিজের কেনা একটি নতুন গাড়ি বারবার খারাপ হওয়া নিয়ে একটি নামী সংস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন রাহুল। ৬ মাসে চারবার গাড়ি বিগড়ে যাওয়ায় ওই সংস্থাকে একহাত নেন অভিনেতা। আর তাতেই সুযোগ বুঝে পাল্টা ‘পাটকেল’ ছোড়েন অনন্যা গুহ। রাহুলের নাম না নিয়েই তিনি খোঁচা দিয়ে লেখেন, ভিডিও বানানো নিয়ে তো রাহুলের খুব আপত্তি ছিল, তবে এখন কি তিনি ফেসবুককে গাড়ির সার্ভিস সেন্টার বানিয়ে ফেলেছেন?
আরও পড়ুন– ‘ওরও তো ইচ্ছে হয়…’ বিজেপির প্রার্থী হবেন রিঙ্কু? জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ
এদিকে রাহুল অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নন। অনন্যাকে ‘ভীতু’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘‘অনন্যা এত ভীতু কেন তুমি? পোস্ট করার সাহস থাকলে নাম নিয়ে কর। আমি যখন বলছি গাড়ি ৬ মাসে ৪ বার খারাপ হয়েছে গাড়ি অবশ্যই সার্ভিস সেন্টার এ গেছে।কিন্তু নতুন গাড়ি এতবার সার্ভিস সেন্টার যাবে কেন আর মানুষ ঠেলবেই বা কেন?আসলে কি জানো অনন্যা আমি কিয়া কোম্পানির নামে ভিডিও করেছি। কোটি টাকার কোম্পানি কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি। আমি ৯০টা ছবি করেছি ডার্লিং, খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি।কাজেই, তফাৎ ছিল আছে থাকবে।’’
