কৃতিকা টেলিভিশনের পরিচিত মুখ। ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে করণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক পর্দা থেকে গড়ায় বাস্তবেও। পরে সেই সম্পর্কে চিড় ধরে। করণ এই মুহূর্তে তেজস্বীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। গৌরবও ২০১৪ সালে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী কিরত ভট্টলকে। তাঁর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। কৃতিকা আরও জনপ্রিয় হয়েছিলেন কুছ তো লোগ কহেঙ্গে ধারাবাহিক দিয়ে। নিধি ও ড. আশুতোষে অসমবয়সী প্রেমের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক সাড়া ফেলেছিল যথেষ্ট। গত ডিসেম্বরে গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের জল্পনা উসকে দিয়েছিলেন কৃতিকা নিজেই। এবার সেই সম্পর্ক পরিণতি পেল। তাঁরা জানিয়েছিলেন তাঁদের বিয়ে হবে সাদামাটা, শান্ত ভাবে। থাকবে নৈশভোজের পার্টি।
advertisement
গৌরব পেশায় ক্রিড়া সঞ্চালক। সম্প্রতি ক্রিড়া দুনিয়ায় কিন্তু আরও একটি মেগা বিয়ে হয়েছে। এক গ্র্যান্ড বিয়ের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ বেশ কয়েকদিন ধরেই সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর এবং তাঁর বাগদত্তা সানিয়া চান্দোকের বিয়ের অনুষ্ঠান নিয়ে আগ্রহ তৈরি হচ্ছিল৷ অবশেষে সামনে এল সেই বিয়ের ফটো৷ যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ তারপরেই নতুন জীবন শুরু করলেন আরও এক ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিনই বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সেরে ফেললেন পৃথ্বী শ। এরপর গৌরব কাপুর। টকটকে লাল শাড়ি, মানানসই গয়না আর খোলা চুলের কৃতিকা এবং সফেদ পোশাকে গৌরব- জুটির ছবি দেখে মুগ্ধ ক্রিড়া ও বিনোদন দুনিয়া।
