TRENDING:

' আমি পেরেছি রাজ', প্রথমবার ছেলেকে দেখে কী করলেন পরীমণি? দেখুন বিশেষ মুহূর্তের ভাইরাল ভিডিও

Last Updated:

হাসপাতালের বেড-এ শুয়ে সেই প্রথম ছেলেকে দেখলেন পরীমণি, তখন সদ্যোজাত রাজ্য ছিল বাবা রাজ-এর কোলে, দেখুন সেই বিশেষ মুহূর্তের ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: মা হয়েছেন বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকা পরীমণি। নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই সুখবর দিলেন নায়িকার স্বামী শরিফুল রাজ, জানালেন, প্রতীক্ষার অবসান। বুধবার সন্ধেয় ঢাকার একটি হাসপাতালে ছেলে হয়েছে পরীমণির। মা এবং সন্তান দু’জনেই ভাল আছেন। নতুন ‘মা’কেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা-স্বামী।
advertisement

বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনেন পরীমণি। নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। নতুন বাবা শরিফুল রাজ সোশ্যাল মিডিয়ায় লিখলেন,  প্রথমবার বাবা হওয়া তাঁর জীবনের সেরা মুহূর্ত। তাঁর কথায়, ''  হ্যাঁ, তুমি এটা করেছ আমার প্রিয় সঙ্গী, আমি সততার সঙ্গে বলতে পারি যে, এটি আমার জীবনের সেরা মুহূর্ত।’

আরও পড়ুন: ' সারাক্ষণ মন পড়ে থাকত পরীর দিকে...' ছেলের মুখ দেখে আবেগে ভাসলেন শরীফুল রাজ

advertisement

শরিফুল রাজ ফেসবুকে পোস্ট করেন সেই বিশেষ মুহূর্তের ভিডিও, যেখানে দেখা যায় রাজের কোলে সদ্যোজাত। হাসপাতালের বেড-এ শুয়ে পরীমণি। সবে ডেলিভারি হয়েছে। রাজ পরিমণীর সামনে শিশুকে নিয়ে গিয়েছেন। সেই প্রথম বাচ্চাকে দেখলেন পরীমণি। আবেগে কাঁপছেন তিনি, শারীরিক ক্লান্তিকে অতিক্রম করে পরী বললেন, '' আমি পারছি রাজ'! সুন্দর মুহূর্তের ভিডিওটি দেখে পরী ও রাজের অনুরাগীরা চোখের জল ধরে রাখতে পারছেন না! সবাই সদ্যোজাতর মঙ্গল কামনা করেছেন।

advertisement

দেখুন ভিডিও--

হাসপাতালে পরীর পাশেই আছেন তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজ। উচ্ছ্বসিত কণ্ঠে রাজ বলেন, ‘আমি এখন হাসপাতালে। পরী ও বাচ্চাকে এখন অপারেশন থিয়েটার থেকে সরিয়ে পাশেই একটি বিশেষ কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে বসে আছি। ডাক্তার বলেছেন, সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। আমার ভাললাগা শব্দে ব্যখ্যা করতে পারব না...''

advertisement

আরও পড়ুন: কাশ্মীরের মতো মুম্বইও যেন ভূস্বর্গ, মাছের ঝোল ভালবাসেন অক্ষয়ের 'বোন' সাদিয়া!

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

রাজের জীবনে এখন শুধুওই সুখবর! সন্তানের আগমন, পরপর মুক্তি পাওয়া দুটি ্যবিই সুপাডুপার হিট।  রাজ বলেন, ‘ আমার দুটি সিনেমা মুক্তি পেয়ছে। পরীমণিকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচার করেছি। কিন্তু আমার সারাক্ষণ মন পড়ে থাকত পরীমনির দিকে। কখন কী হয়। কারণ, চিকিৎসক সন্তান জন্মের সময় দিয়েছিলেন ২৮ আগস্ট। আমরা জানতাম, তারিখ ঠিক না–ও থাকতে পারে। সময়ের আগে বা পরেও ডেলিভারি হতে পারে। তেমনই হল। নির্ধারিত সময়ের আগেই আমাদের সন্তান জন্ম নিল। সন্তান ও মায়ের জন্য আপনারা প্রার্থনা করবেন।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
' আমি পেরেছি রাজ', প্রথমবার ছেলেকে দেখে কী করলেন পরীমণি? দেখুন বিশেষ মুহূর্তের ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল