TRENDING:

Aanchal Tiwari: আমি বেঁচে আছি! মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে বললেন 'পঞ্চায়েত ২' খ্যাত আঁচল

Last Updated:

Aanchal Tiwari: 'মৃত' হয়েও ফিরে এলেন আঁচল? ইনস্টাগ্রামে লিখলেন, 'বেঁচে আছি এবং ভাল আছি।' একটি ভিডিওর মাধ্যমে জানা গেল আসল সত্যি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্চায়েত ২ খ্যাত আঁচল তিওয়ারির বিহারে একটি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে সম্প্রতি। তার পরেই শিরোনামে আসেন তিনি। তবে বুধবার তিনি সমস্ত গুজব উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছেন যে তিনি বেঁচে আছেন।
advertisement

‘মৃত’ হয়েও ফিরে এলেন আঁচল? ইনস্টাগ্রামে লিখলেন, ‘বেঁচে আছি এবং ভাল আছি।’ একটি ভিডিওর মাধ্যমে জানা গেল আসল সত্যি। মঙ্গলবার খবর রটে যায়, ‘পঞ্চায়েত ২’ খ্যাত আঁচল তিওয়ারির মৃত্যু হয়। কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। তিনি ভাল আছেন। আঁচল জানান, যে অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির অংশ। কিন্তু আঁচল শুধুই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে ‘পঞ্চায়েত ২’-ও। দু’জনেরই নাম এক হওয়ার বিপত্তি।

advertisement

আরও পড়ুন: শ্রদ্ধার সামনে চাপতে না পেরে বাতকর্ম টাইগারের! অভিনেতা যা সাফাই দিলেন, অবাক হবেন

আরও পড়ুন: জুতো ছুড়ে মারা হল অক্ষয়-টাইগারকে! উদগ্রীব জনতাকে থামাতে পুলিশের লাঠিচার্জ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

আঁচলের দাবি, ‘পঞ্চায়েত ২’ খ্যাত অভিনেত্রী অর্থাৎ তাঁর কিছুই হয়নি। কোনও দুর্ঘটনারও সম্মুখীন হননি তিনি। অমূলক ভাবেই নানা জায়গায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটানো হচ্ছে। এতে অভিনেত্রী তো বটেই, তাঁর পরিবার-পরিজন, কাছের মানুষেরাও যথেষ্ট বিব্রত। ক্ষোভ প্রকাশ করে আঁচল বলেন, কোনও দোষ না করা সত্ত্বেও তাঁকে পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে ঘটনাটি সম্পর্কে সকলকে অবগত করেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aanchal Tiwari: আমি বেঁচে আছি! মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে বললেন 'পঞ্চায়েত ২' খ্যাত আঁচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল