TRENDING:

Bengali Reality Show: টিভির পর্দায় বাংলার নায়িকা পায়েল সরকার, শুনবেন মহিলাদের লড়াইয়ের গল্প

Last Updated:

দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! ফেব্রুয়ারি ফিনালে! উপস্থিত থাকবেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহিলাদের নিয়ে শুরু হয়েছিল ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে, আরও বড়ভাবে এখন দেখা যাচ্ছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! ফেব্রুয়ারি ফিনালে! উপস্থিত থাকবেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ফেব্রুয়ারি ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি পায়েল। তিনি বলেন, “আমি শো-টা মাঝে মাঝেই দেখি। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সমস্ত বাংলার মানুষ এখন এই শো-টা দেখে, এত মানুষের কাছে পৌঁছে গেছে দেখে খুবই ভাল লাগছে।”
News18
News18
advertisement

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন পায়েল। শুধু শুনবেন না গল্প, থাকছে পায়েলের পারফরম্যান্স। জনপ্রিয় গান ‘প্রেম আমার, জাগে রে’-এইসব গানের সঙ্গে নেচে সবাইকে মাতিয়ে দেবেন পায়েল।

advertisement

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন পাঁচ রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে নতুন একটা খেলা। “টাকার খনি”, “বল ফেলতে টাকা কুলো” এমন সব মজার খেলার সঙ্গে এখন খেলা হয় ‘টাকার গদি’।  গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

advertisement

আরও পডুনAnnu Kapoor: প্রতিটি ধর্মের আলাদা দেশ রয়েছে, হিন্দু রাষ্ট্রে সমস্যা কোথায়! মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই এই  উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা৷ গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে “লক্ষ্মী ব্যাঙ্ক”। এবারে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’-এর টাকা থেকে  কয়েকজন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে টাকা যাতে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের দিশা খুঁজে পান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality Show: টিভির পর্দায় বাংলার নায়িকা পায়েল সরকার, শুনবেন মহিলাদের লড়াইয়ের গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল