TRENDING:

পরিচারিকার সঙ্গে প্রথমবার যৌন সম্পর্ক করেছিলেন ওম পুরি !

Last Updated:

বলিউডের আর্ট হাউজ থেকে কমার্শিয়াল ছবি ৷ কখনও ভিলেন তো কখনও শক্তপোক্ত পার্শ্বচরিত্র ৷ নাটকের স্টেজ থেকে সিনেমার পর্দায়, ওম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের আর্ট হাউজ থেকে কমার্শিয়াল ছবি ৷ কখনও ভিলেন তো কখনও শক্তপোক্ত পার্শ্বচরিত্র ৷ নাটকের স্টেজ থেকে সিনেমার পর্দায়, ওম পুরির অভিনয় সব্বাইকে হতবাক করেছিল ৷ ব্যক্তিগত জীবনেও, বার বার বিতর্কে পড়েছেন ওম পুরি ৷ দেশের সামাজিক. রাজনৈতিক অবস্থা নিয়ে বার বার মন্তব্য করে সমালোচনায় পড়েছেন ওম পুরি ৷ অভিনেতা ওম পুরি ১৮ অক্টোবর পা দিলেন ৬৬ বছরে ৷ তাঁর জন্মদিনে আসুন উঁকি দেওয়া যাক, তাঁর কিছু ব্যক্তিগত জীবনের গল্পতে ৷
advertisement

সিনেমার পর্দায় ওম পুরিকে নানারকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ কখনও তা বিতর্কের ঝড় তুলেছে, আবার কখনও বাহবা পেয়েছে দর্শক ও সমালোচকদের ৷ বলিউডের বিগ হাউজ ছবি থেকে আর্ট হাউজ, সব ধরণের ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে ওম পুরিকে ৷ কিন্তু জানেন কী? অভিনেতা হওয়ার আগে ওম পুরির ইচ্ছে ছিল ট্রেনের চালক হওয়ার !

advertisement

ওম পুরি তাঁর বায়োগ্রাফিতে বলেছিলেন তাঁর প্রথম প্রেমের কথা ৷ ওম পুরির প্রথম প্রেমিকা ও প্রথম যৌন সম্পর্কের কথা শুনলে হতবাক হতে হয়৷

বায়োগ্রাফিতে ওম পুরি জানিয়েছেন, মা-বাবাকে ছেড়ে তিনি থাকতেন মামার বাড়িতে ৷ তখন মামা বাড়ির পরিচারিকার প্রেমে পড়েছিলেন ওম পুরি ৷ পরিচারিকার বয়স ছিল ৫৫ বছর ! সেই পরিচারিকাও নাকি বেশ পছন্দ করতেন ওম পুরিকে ৷

advertisement

বায়োগ্রাফিতে ওম পুরি জানান, একদিন হঠাৎ করে লোডশেডিং হয় ৷ অন্ধকারে আমাকে জাপটে ধরে সেই পরিচারিকা ৷ অন্ধকারেই আমাকে চুমু খেতে শুরু করে সে ৷ আমিও নিজেকে সামলাতে পারিনি ৷ লোডশেডিং থাকা অবস্থাতেই বাড়ির ছাদে নিয়ে যাই ৷ সেই রাতেই প্রথম যৌনসনম্পর্কে লিপ্ত হয়েছিলাম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

একটি সাক্ষাৎকারে ওম পুরির স্ত্রী জানিয়েছেন, পরিচারিকার ঘটনাটা আমাকে জানিয়েছিলেন ওম পুরি ৷ এমনকী, ‘ওম পুরির যে বয়স্ক মহিলা পছন্দ তা আমাকে আগেই বলেছিল ওম ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচারিকার সঙ্গে প্রথমবার যৌন সম্পর্ক করেছিলেন ওম পুরি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল